1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

পাঁচ দিনে সংগ্রহের ১০ কোটি টাকার বেশি ত্রাণ বন্যার্তদের দিল বিএনপি

  • আপডেট : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ৮.৫৬ পিএম
  • ১৫৬ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বন্যাদুর্গতদের সহায়তায় বিএনপির ত্রাণ তহবিলে দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ ব্যাপক সাড়া দিয়েছে। তিনি বলেন, গত পাঁচ দিনে নগদ আড়াই কোটি টাকাসহ ১০ কোটি টাকার বেশি ত্রাণ সংগ্রহ হয়েছে। পরে বন্যাকবলিত এলাকায় এগুলো সরবরাহ করা হয়েছে। কেন্দ্রীয় ত্রাণ সহায়তা কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গত ১০ দিন পর্যন্ত ত্রাণ সরবরাহ অব্যাহত রেখেছে। 

আজ শুক্রবার (৩০ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

ডা. জাহিদ বলেন, বন্যার পানি ইতোমধ্যে কমতে শুরু করেছে, ফলে বন্যাকবলিত এলাকায় রোগবালাই বেড়ে যাবে সেজন্য আমাদের চিকিৎসকরা এবং বিভিন্ন ওষুধ কোম্পানিগুলো ওসব এলাকায় ওষুধ বিতরণ করছে। জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং ড্যাবের চিকিৎসকরা ওষুধ ক্রয় করে সরবরাহ করছে। 

ডা. জাহিদ বলেন, আজ আর্ন্তজাতিক গুম প্রতিরোধ দিবস। স্বৈরাচার শেখ হাসিনার সরকার ক্ষমতায় টিকে থাকতে বিগত ১৬ বছরে বিএনপির সাত শতাধিক নেতাকর্মীকে গুম করেছে। আয়নাঘর তৈরি করে বিরোধী দলকে নিপীড়ন করেছে। বিএনপির নেতাকর্মী, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, এমনকি সেনাবাহিনীর কর্মকর্তাদেরও তারা গুম করেছিল। গুম হওয়া নেতাকর্মীদের অবিলম্বে ফিরিয়ে দেবে বলে আশা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা.জাহিদুল কবির প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com