1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

৩ পুলিশ বরখাস্ত, আসামি ধরতে গিয়ে নির্যাতন এর অভিযোগ

  • আপডেট : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২, ৭.৪৯ পিএম
  • ২৩৫ Time View

রাজধানীর যাত্রাবাড়ীর বিবিরবাগিচা এলাকায় আসামি ধরতে গিয়ে অপেশাদার আচরণের অভিযোগে যাত্রাবাড়ী মডেল থানার তিন পুলিশ ও এক আনসার সদস্যকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ওয়ারি বিভাগের ডিসি শাহ্ ইফতেখার আহমেদ।

বরখাস্তরা হলেন- যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার, কনস্টেবল শওকত ও নারী কনস্টেবল নবনিতা। এছাড়া আনসার সদস্য সুমন দেবকে বরখাস্ত করে ফেরত পাঠানো হয়েছে।

শনিবার বিকালে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে ডিসি শাহ্ ইফতেখার আহমেদ বলেন, একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে যাত্রাবাড়ী থানার এক এসআই ও দুই কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। ঘটনাস্থলে এক আনসার সদস্য উপস্থিত ছিলেন। তাকে আনসার বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে।

এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় ওয়ারি বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কামরুল ইসলামকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান ডিসি। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, যাত্রাবাড়ীর বিবিরবাগিচা এলাকায় আসামি ধরতে গিয়ে ভুক্তভোগীদের পুলিশি নির্যাতনের ঘটনায় তিন পুলিশ সদস্য ও এক আনসার সদস্যকে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে পরে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com