1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ১৭০

  • আপডেট : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ৩.১৫ পিএম
  • ১৪৪ Time View

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়াতে দুই সপ্তাহ ধরে চলা বন্যায় এখন পর্যন্ত ১৭০ জন নিহত হয়েছেন। এ ছাড়া বাস্তুচ্যুত হয়েছেন দুই লাখের বেশি মানুষ। নাইজেরিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

দেশটির ফ্লাড ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টারের (এনইওসি) সর্বশেষ তথ্য অনুসারে, চলমান বন্যায় নাইজেরিয়ায় অন্তত ১৭০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে প্রায় ২ হাজার জন। এ ছাড়া বন্যায় ২ লাখ ৫ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের আটটি প্রদেশে এই বন্যা সবচেয়ে বেশি আঘাত হেনেছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী মাসেও বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

বন্যায় কয়েক হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দেশটিতে চলতি বছর খাদ্য সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করেছে।

কয়েকটি অঞ্চলে এখনও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে।ফলে শিগগিরই বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com