1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
Title :
সৌরবিদ্যুৎ উৎপাদন থেকে গৃহস্থালি পণ্য পরিচালনায় ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন অর্থমন্ত্রীর কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ টাঙ্গাইলে আলেমা ভাসানীর স্মরণসভায় বক্তারা, ‘রাজনীতি মানেই নিজের স্বার্থ বিসর্জন দিয়ে জনকল্যাণ করা’ ভিভো ওয়াই৩২ কিনে উপহার জেতার সুযোগ ডিজিটাল আর্থিক সেবার পরবর্তী ধাপ নিয়ে ৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন করল আইএফআইসি ব্যাংক টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনে ব্যাপক প্রস্তুতি কুমিল্লা মেডিকেল কলেজে শয্যা হবে এক হাজার: কৃষিমন্ত্রী দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার—আসাদুল হাবিব দুলু

মুস্তাফিজের দলে করোনার হানা

  • আপডেট : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২, ৭.৩৭ পিএম
  • ২১১ Time View

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে হানা দিয়েছে করোনা ভাইরাস। দিল্লি ক্যাপিটালসের ফিজিও প্যাট্রিক ফারহার্ট করোনায় আক্রান্ত হয়েছেন।

এক বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করেছে আইপিএলের আয়োজকরা। এতে তারা বলেছে, ‘দিল্লি ক্যাপিটালসের ফিজিও প্যাট্রিক ফারহার্ট করোনায় আক্রান্ত হয়েছেন। তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে দিল্লির মেডিক্যাল দল।’

আইপিএলের গত আসরে ব্যাপকভাবে হানা দিয়েছিল করোনাভাইরাস। যে কারণে টুর্নামেন্টের মাঝ পথেই আইপিএল বন্ধ করতে বাধ্য হয়েছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। যদিও পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হয়েছিল আইপিএলের বাকি অংশ। এবারের আসর শুরুর আগেও করোনার প্রকোপে পড়েছিল ভারত।

যে কারণে হোম এবং অ্যাওয়ে পদ্ধতি বাতিল করে মাত্র চারটি ভেন্যুতে মাঠে গড়াচ্ছে আইপিএল। মুম্বাইয়ের তিনটি এবং পুনের একটি ভেন্যুতে হচ্ছে টুর্নামেন্টটি। রয়েছে কঠোর জৈব সুরক্ষা বলয়ও।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com