1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
Title :
বৈদেশিক ঋণের তথ্য এবার মাসে মাসে চাইল বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন নেমেছে ৬৭.৫২ শতাংশে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আনা সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫৩ হামে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৫ দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত রেজিস্ট্রেশন ঝুলিয়ে অন্যায্য সার্ভিস চার্জ বৃদ্ধি: বিজয়ী রাকিন সিটিতে বাসিন্দাদের লাগাতার গণ-আন্দোলন নবীনগরে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে আলোচনায় সালাউদ্দিন, এলাকাবাসীর প্রশংসা প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৩৩% দর বেড়েছে ১০ দিনে জেএমআই হসপিটালের

  • আপডেট : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২, ৭.২৩ পিএম
  • ১৫৫ Time View
Jmi Hospital

সার্বিক বাজারে দরপতন থাকলেও তার কোনো প্রভাব পড়েনি জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের শেয়ারে। পুঁজিবাজারে নতুন তালিকাভুক্ত কোম্পানিটির লেনদেনের শুরু থেকেই ধারাবাহিকভাবে দর বাড়ছে। গত ১০ কর্মদিবসে শেয়ারটির দর ২৯ টাকা ৪০ পয়সা বা ১৩৩.৬৩ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ৩১ মার্চ জেএমআই হসপিটাল পুঁজিবাজারে লেনদেন শুরু করে। ওইদিন শেয়ারটি ২২ টাকা দরে লেনদেন শুরু করে। লেনদেনের প্রথম দিন শেয়ারটির দর ২ টাকা বা ১০ শতাংশ বেড়েছিল।

এরপর গত ১০ কর্মদিবসে প্রতিদিনই শেয়ারটির দর বাড়তে থাকে। আর লেনদেনের এক পরযায়ে বিক্রেতা শূন্য হয়ে যায়। সর্বশেষ শেয়ারটি গত ১৩ এপ্রিল ৫১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। ওইদিন শেয়ারটির দর ৪ টাকা ৬০ পয়সা বা ৯.৮৩ শতাংশ বেড়েছে।

বিবিধ খাতের কোম্পানিটির পরিশোধিত মূলধন রয়েছে ১২৫ কোটি ২৯ লাখ টাকা এবং অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা। এছাড়া কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ১২ কোটি ৫২ লাখ ৯৪ হাজার ১২০টি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com