1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Title :
আপনার পছন্দের দল ট্রফি জিতুক বা না জিতুক, অপোর সাথে আপনার ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ একদম নিশ্চিত! ১৬ জুন আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস পালিত নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প

ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সীমা বাড়লো

  • আপডেট : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ৭.২৮ এএম
  • ৫৪৮৫ Time View

ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা ১ লাখ টাকা বেড়েছে। আগামী সপ্তাহে একজন গ্রাহক তার একটি একাউন্ট থেকে সর্বোচ্চ ৪ লাখ টাকা পর্যন্ত নগদ উত্তোলন করতে পারবেন। চলতি সপ্তাহে নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা ছিল ৩ লাখ টাকা।

নিরাপত্তার স্বার্থে আগামী সপ্তাহের জন্যেও নগদ টাকা উত্তোলনের সীমা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেউ এই সীমার বেশি উত্তোলন করতে পারবেন না। একই সঙ্গে কোনো লেনদেন সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিক কেন্দ্রীয় ব্যাংকে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার রাতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) এক জরুরি বার্তায় এই নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, নিরাপত্তার স্বার্থে গত সপ্তাহে নগদ টাকা উত্তোলনে সীমা ছিল সর্বোচ্চ ২ লাখ টাকা। চলতি সপ্তাহে তা বাড়িয়ে ৩ লাখ টাকা করা হয়েছে। তবে একজন গ্রাহক যেকোনো পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।

জানা গেছে, সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। বিশেষ করে আওয়ামীপন্থি রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ দেখা যায়। এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সে জন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। এরই ধারাবাহিকতায় নগদ টাকা উত্তোলনের সীমা দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com