বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নিখোঁজের ৩দিন পর আখক্ষেত হতে বিকৃত মরদেহ উদ্ধার মূল আসামিকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-৩ ও র‌্যাব-৮ সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের ভোট বিপ্লবে আমি এমপি নির্বাচিত হবো ইনশাআল্লাহ-কাথন্ডায় নির্বাচনী জনসভায় আব্দুর রউফ কুমিল্লায় ট্রাক চালককে হত্যা ঘটনায় আটক-৫ গাইবান্ধায় রেলওয়ের বাউন্ডারি কেটে দুর্ধর্ষ চুরি: নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন ভৈরবে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানে গ্রেপ্তার ৯ স্ট্যান্ডার্ড ব্যাংক এবং সিগাল হোটেলস্ এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত কর্মীকেই শক্তি মনে করে প্রিমিয়ার ব্যাংক: একযোগে ৬৯০ জন কর্মীর পদোন্নতি মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে রবি সিইওর সৌজন্য সাক্ষাৎ ইসলামী ব্যাংক ও ডিএনসিসির মধ্যে গ্রাহক সেবা বিষয়ে কর্পোরেট চুক্তি স্বাক্ষর চুয়াডাঙ্গার বেলগাছিতে বারি আলু-৯০ এর মাঠ দিবস অনুষ্ঠিত

ভারতে নারী, শিশু ও পশুরা নিরাপদ নয়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১১৫ Time View

কলকাতার আরজি করের মতো সরকারি হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা ভারতে তোলপাড়। এমন সময় ‘পাঠান’ অভিনেতা মন্তব্য করেছেন ভারতে নারী, শিশু ও পশুরা নিরাপদ নয়। 

‘বেদা’ সিনেমার প্রচারে এসে এমন মন্তব্য করেছেন জন আব্রাহাম। ঠিক কী বলেছেন জন?

জন আব্রাহামের ভাষ্য, ‘ভারতে নারী, শিশু এবং অন্যন্য প্রাণীরা নিরাপদ নয়। এটা দুঃখজনক। ভারতীয় পুরুষদের বুঝতে হবে নারীদের সঙ্গে কীভাবে আচরণ করতে হবে। প্রতিটি নারী কিন্তু সেই পুরুষের যোগ্য যিনি কি না তাঁর রক্ষক হিসাবে কাজ করেন। আমি ভারতকে ভালোবাসি, আর তাই এদেশের কিছু ব্যবস্থার সমালোচনা করাও আমার জন্য প্রয়োজন। দেশপ্রেম এবং জিঙ্গোইজমের মধ্যে পার্থক্য আছে। শুধু ভারত মহান বললে আপনি দেশের সত্যিকারের প্রেমিক হয়ে ওঠেন না। আপনি যখন সমাজে পরিবর্তন আনতে কাজ করেন তখনই আপনি একজন সত্যিকারের দেশপ্রেমিক হয়ে ওঠেন।’

https://www.instagram.com/reel/C-vLWFhiYhf/embed/captioned/?cr=1&v=14&wp=508&rd=https%3A%2F%2Fwww.ntvbd.com&rp=%2Fentertainment%2Fnews-1443929#%7B%22ci%22%3A0%2C%22os%22%3A1954%2C%22ls%22%3A937.7999999999302%2C%22le%22%3A1700.9000000000233%7D

জন আরও বলেছেন, ‘আমার জীবনের অন্যতম লক্ষ্য হল, আমার এই ছোট্ট পৃথিবীর মধ্যে যে সমাজ, তাতে পরিবর্তন আনা। আমি পশুদেরও মর্যাদা দিতে চাই। ভারতে পশুরা মোটেও ভালো নেই। এটা দুঃখজনক যে তাঁদের নিরাপত্তার জন্য কোন আইন প্রণয়ন করা হয়নি। এই মুহুর্তে, আপনি আমার সঙ্গে তর্কও করতে পারবেন না যদি আমি বলি এদেশে নারী, শিশু এবং প্রাণীরা নিরাপদ নয়। পারবেন কি এটা নিয়ে তর্ক করতে? পারবেন না।’

কলকাতার আরজি কর হাসপাতাল কাণ্ডে আলিয়া ভাট, পরিণীতি চোপড়া, বিজয় ভার্মা থেকে রিচা চাড্ডা, বহু তারকাই সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS