1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
Title :
নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখ গ্রেপ্তার শেখ হাসিনার ফেরার ঘোষণা আওয়ামী লীগ কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা: স্পিকার ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি, সতর্ক অবস্থানে আরও ৪ প্লাটুন ঋণ কার্যক্রমে গতি আনতে ডিসেম্বরকে বিশেষ মাস ঘোষণা সোনালী ব্যাংকের আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার সমর্থনে উঠান বৈঠক কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ আটক ৪৯৬ কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

পাচার হওয়া টাকা ফেরত আনতে চান প্রধান উপদেষ্টা

  • আপডেট : বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ১০.০৫ পিএম
  • ২০৩ Time View

দেশে থেকে পাচার হওয়া টাকা ফেরাতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমির মাল্টিপারপাস হল দোয়েলে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।

দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

সাক্ষাতের সময় ড. ইউনূস বলেন, বাংলাদেশের গত সরকারের অনেকেই যুক্তরাজ্যে বাড়ি করেছেন, টাকা পাঠিয়েছেন। সেই টাকা কীভাবে ফেরত নিয়ে আসা যায়, ব্রিটিশ হাই কমিশনারের কাছে সে বিষয়ে সাপোর্ট চান তিনি।

জবাবে ব্রিটিশ হাই কমিশনার বলেন, মানি লন্ডারিংয়ের বিষয়টি তিনি দেখবেন। এছাড়া ব্রিটেন ও বাংলাদেশের যে সম্পর্ক, তা খুবই গভীর। তার একটা অন্যতম কারণ হচ্ছে প্রচুর বাংলাদেশি ব্রিটেনে আছেন। সেখানে প্রায় সাত লাখের মতো ব্রিটিশ বাংলাদেশি আছেন। তারা ব্রিটিশ সমাজের একটি অংশ।

পরে ড. ইউনূস আরও বলেন, যে চ্যালেঞ্জটি তিনি নিয়েছেন, সেখানে ফেল করার কোনো সুযোগ নেই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com