1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
Title :
চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির

খালেদা জিয়াকে নিয়ে সিনেমা ‘মাদার অব ডেমোক্রেসি’

  • আপডেট : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ৪.২১ পিএম
  • ১৬৯ Time View

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা এম কে জামান। ‘মাদার অব ডেমোক্রেসি’ শিরোনামে  ইতোমধ্যে পরিচালক সমিতিতে সিনেমাটির নামও নিবন্ধন করা হয়েছে। সিনেমাটির প্রযোজনা করছে আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি।

এ প্রসঙ্গে পরিচালক এম কে জামান জানান, ‘মাদার অব ডেমোক্রেসি’ সিনেমাটি নির্মাণের জন্য জিয়া পরিবারের অনুমতি নিয়ে পাণ্ডুলিপির কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ। সেপ্টেম্বরের শেষে শুটিং শুরু হবে।

জামান বলেন, ‘অনেক দিন ধরে আমরা চলচ্চিত্রটি নিয়ে কাজ করছিলাম। নানা তথ্য সংগ্রহ করেছি। ম্যাডামের (খালেদা জিয়া) জীবনবৃত্তান্তও বিস্তারিত জেনেছি। বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এ চলচ্চিত্রটি মানুষকে দেখতে হবে।’

তবে সিনেমায় অভিনেতা-অভিনেত্রী হিসেবে কারা থাকবেন সে বিষয়ে এখনই খোলাসা করতে চাননি এ পরিচালক। আরো কিছু দিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন তিনি।

তার কথায়, ‘নিশ্চয়ই কাস্টিংয়ে চমক থাকবে। এত বড় একটা চলচ্চিত্র তো যাকে-তাকে নিয়ে করব না। তবে শুটিংয়ের আগেই সিনেমার কাস্টিং জানানো হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com