1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
Title :
এবি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন জনাব মো. ফজলুর রহমান ঋণনির্ভরতা কমিয়ে অর্থের বিকল্প উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, রংপুর অঞ্চলে বন্যার শঙ্কা প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন তারেক রহমান ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১

চীনে প্রবল বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ৫০

  • আপডেট : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ১১.০১ পিএম
  • ১৫১ Time View

চীনের মধ্যাঞ্চলে প্রবল বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। সোমবার (১৯ আগস্ট) উদ্ধার ও তল্লাশি অভিযান শেষে দেশটির উদ্ধারকারী কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদন বলছে, মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশের জিঝিং শহরে এখনও ১৫ জন নিখোঁজ রয়েছেন।

সিসিটিভি বলছে, জিঝিং শহরের দুর্যোগকবলিত এলাকার সব প্রশাসনিক গ্রামে প্রাথমিকভাবে সড়ক, বিদ্যুৎ, যোগাযোগ এবং পানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হয়েছে। ভুক্তভোগী বাসিন্দাদের সঠিকভাবে পুনর্বাসন করা হয়েছে এবং দুর্যোগপরবর্তী পুনর্গঠনের কাজ চলছে।

গত জুলাইয়ের শেষের দিকে প্রবল শক্তিশালী টাইফুন গেইমির প্রভাবে বৃষ্টিপাত শুরু হয় চীনে। শক্তিশালী ওই টাইফুন ফিলিপিন্স, তাইওয়ান ও চীনের স্থলবেষ্টিত হুনান প্রদেশে আঘাত হেনেছিল।

এমন পরিস্থিতিতে চীনা কর্তৃপক্ষ গতমাসে প্রায় ৩ লাখ মানুষকে সরিয়ে নেয় এবং পূর্ব চীনজুড়ে গণপরিবহন চলাচল স্থগিত করে। গ্রীষ্মকালে চরম বৈরী আবহাওয়ার মুখোমুখি হয়েছে চীন। যদিও একই সময়ে দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলজুড়ে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে এবং উত্তরের বেশিরভাগ অঞ্চল টানা তাপপ্রবাহ দেখেছে।

গত মাসে দেশটির উত্তরাঞ্চলীয় শানঝি প্রদেশে ভারি বৃষ্টিপাতের কারণে একটি হাইওয়ে সেতু ধসে অন্তত ৩৮ জনের প্রাণহানি ঘটে। বিশ্বে গ্রিনহাউস গ্যাসের সর্ববৃহৎ নির্গমনকারী চীন। বিশ্বজুড়ে জলবায়ুর পরিবর্তন ও চরম বৈরী আবহাওয়া তীব্র করে তুলছে এই গ্রিনহাউস গ্যাস।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com