1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
Title :
কুমিল্লার পুলিশ সুপারের নবনির্মিত অফিস কক্ষের উদ্বোধন করলেন- কুমিল্লায় গণপূর্তমন্ত্রী ‘মওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন দারুণ সব উপহার ও অফারসহ বাজারে এলো ভিভো ভি৮০ বীরগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্মিলিত অগ্রযাত্রা ও ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের প্রত্যয়ে কমিউনিটি ব্যাংকের সিএসই ও সিসিইদের সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর মতবিনিময় Price Sensitive Information (Q1) of ACME Pesticides Limited প্রথম প্রান্তিক প্রকাশ করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে দ্য পেনিনসুলা চিটাগং

ভারতে ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক চিকিৎসকদের

  • আপডেট : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, ৪.২০ পিএম
  • ২০৪ Time View

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক ধর্ষণ, খুনের ঘটনার প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ। বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়েছে সেই বিক্ষোভের আঁচ। এরই মধ্যে শনিবার (১৭ আগস্ট) ভারতজুড়ে ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে চিকিৎসকদের বৃহত্তম সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)। 

শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত সব ধরনের নন-ইমারজেন্সি মেডিক্যাল সার্ভিস বন্ধ রাখা হবে। খুলবে না আউটডোর।

সংগঠন থেকে জানানো হয়েছে, জরুরি পরিষেবা ছাড়া ২৪ ঘণ্টায় সবরকম পরিষেবা দেওয়া থেকে বিরত থাকবেন চিকিৎসকেরা। বুধবার রাতে আরজি কর হাসপাতালে হামলার ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সব প্রয়োজনীয় পরিষেবা চালু থাকবে। হতাহতের চিকিৎসার ব্যবস্থা করা হবে। কিন্তু ওপিডির নিয়মিত কাজকর্ম হবে না এবং ইলেকটিভ সার্জারি (ঐচ্ছিক অস্ত্রোপচার, অর্থাৎ যেগুলি পরে করলেও অসুবিধা নেই) করা হবে না। যেখানে যেখানে আধুনিক মেডিসিনের ডাক্তাররা পরিষেবা দেন, সেসব সেক্টরে পরিষেবা প্রত্যাহার করা হবে। চিকিৎসকদের ন্যায়সঙ্গত কারণের সঙ্গে গোটা দেশের সহানুভূতি চাইছে আইএমএ।’

উল্লেখ্য, ৮ আগস্ট আরজি করে নাইট ডিউটিতে ছিলেন তরুণী চিকিৎসক। পরেরদিন রাতে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের সেমিনার হল থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়। তদন্তে নেমে পুলিশ সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে। ১৩ আগস্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মকর্তারা সঞ্জয় রায়কে নিজেদের হেফাজতে নিয়েছেন। ঘটনার প্রতিবাদে উত্তাল ভারত। একটানা কর্মবিরতি জারি রেখেছেন রাজ্যের একাধিক হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। দিল্লিসহ ভারতের নানা প্রান্তের চিকিৎসকেরাও প্রতিবাদে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com