1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে এমএল ডাইং সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে শ্যামপুর সুগার মিলস সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন কালিয়ায় পৃথক অভিযানে ২৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ, মোবাইল কোর্টে জরিমানা ভৈরব স্টেশনে ট্রেন থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ২০২৬-২৭ করবর্ষের অনলাইন রিটার্ন কার্যক্রম শুরু করল এনবিআর

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৩৩ রোগী হাসপাতালে

  • আপডেট : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ১০.৪৯ পিএম
  • ১৪৯ Time View

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৩৩ জন।

আজ বুধবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬ জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ১৪৭ জন রোগী। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬৯ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ৫০ দশমিক সাত শতাংশ পুরুষ এবং ৪৯ দশমিক তিন শতাংশ নারী।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, চলতি বছরের ১ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট আট হাজার ৭০২ জন। এর মধ্যে ৬০ দশমিক আট শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক দুই শতাংশ নারী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com