1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
Title :
৪১৬ কোটি টাকা ঋণ জালিয়াতি মামলায় জনতা ব্যাংকের ৭ কর্মকর্তাকে তলব বিএসইসির মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগে সন্তোষ ডিবিএ তিন কোম্পানির শেয়ার লেনদেন তদন্তের নির্দেশ দিল বিএসইসি আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: মনিরুল হক চৌধুরী কুমিল্লা দাউদকান্দিতে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও ৩ আসামিসহ আটক-৪ শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: শামা ওবায়েদ বিনিয়োগকারীদের স্বাক্ষর প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল হবে: বিএসইসি জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে পুলিশ সুপার রুহুল কবীর খান, “এই জেলায় বসবাস করবেন আর মাদক ব্যবসা করবেন এটা অসম্ভব” ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই৫০০

রূপগঞ্জে সহিংসতা প্রতিরোধে ধর্মীয় উপাসনালয় পাহারায় যুবদল নেতাকর্মীদের অবস্থান

  • আপডেট : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ৭.৫৬ পিএম
  • ২৮৪ Time View

স্টাফ রিপোর্টার: বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের নির্দেশনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয় পাহারা দিচ্ছেন রূপগঞ্জ উপজেলা যুবদলের নেতা-কর্মীরা।

বুধবার (১৪ আগস্ট) বিকেল থেকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের উত্তরপাড়া রাধাগোবিন্দ মন্দিরসহ বিভিন্ন উপাসনালয় পাহারায় যুবদল নেতা-কর্মীদের অবস্থান দেখা গেছে। 

এ সময় রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আজিম সরকার,সুমন ব্যাপারী, ডালিম, নাহিম আহমেদ আক্তার, আব্দুল্লা, ফরহাদ ফেরদৌস, সজল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক  সম্পাদক সিমান্ত, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল খান, সাধারণ সম্পাদক ওমর হাসান সোহাগ, সহ সভাপতি তানসেন আহম্মেদ, প্রচার সম্পাদক মেহেদী হাসান পাপ্পু,মন্দিরের পুরোহিতসহ স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী লোকজন উপস্থিত ছিলেন। 

রূপগঞ্জ উপজেলা যুবদলের নেতা আজিম সরকার বলেন, ‘স্বৈরাচারী শেখ হাসিনা বিদেশে পালিয়ে গেলেও দেশের অভ্যন্তরে এখনো ঘাপটি মেরে থাকা তাদের প্রেতাত্মারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের জানমালের ওপর হামলা-ভাঙচুর-লুটপাট চালাচ্ছে। দীর্ঘদিন পর জনজীবনে ফিরে আসা স্বস্তিদায়ক পরিবেশকে আবারও ভীতিকর অবস্থায় নেওয়ার ষড়যন্ত্র চলছে এবং এর দায়ভার অন্যদের ঘাড়ে চাপানোর পুরোনো অপকৌশল অবলম্বন করেছে।তাই আমরা সকল সহিংসতা প্রতিরোধে যুবদল নেতাকর্মীরা সংখ্যালঘুদের পাশে আছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com