শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিলেটে ভোট পড়েছে ৪৮.১৫ শতাংশ, বিজয়ী হলেন যারা বঙ্গদেশে ভালোবাসা দিবসের আমদানী তথ্য এবং একটি চাপা পড়া ইতিহাস – ইমতিয়াজ আহমেদ হবিগঞ্জে বিএনপির ইতিহাস ৪টি আসনেই নিরঙ্কুশ বিজয় আগামীর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান-কে বিজয়ী শুভেচ্ছা জানালেন সাংবাদিক নেতা জেমস আব্দুর রহিম রানা চট্টগ্রামের ১৬টি আসনে বেসরকারিভাবে বিএনপি বিজয়ী হয়েছে ১৪ টি আসনে আর জামাত বিজয়ী হয়েছে ২ টি আসনে কুমিল্লার ১১টি আসনের মধ্যে বিএনপির জয় ৮টি, জামায়াত-২, সতন্ত্র-১ দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী হতে যাচ্ছে তারেক রহমান: নিরঙ্কুশ জয়ের পথে বিএনপি! ‎ইসলামপুরে ধানের শীষের প্রার্থী সুলতান মাহমুদ বাবুর বড় জয় দুই শতাধিক আসনে বিএনপি, অর্ধশতাধিক আসনে জামায়াত এগিয়ে ঢাকা-১৫ আসনে জয়ী জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

সালমান এফ রহমান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১৭২ Time View

সদ্য বিদায়ী শেখ হাসিনা সরকারের প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান ফজলুর রহমানকে (সালমান এফ রহমান) গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ আগস্ট) তাদেরকে গ্রেপ্তার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

ডিএমপির জনসংযোগ বিভাগ (মিডিয়া) থেকে পাঠানো একটি খুদে বার্তায় বলা হয়েছে, নৌ পথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।

তীব্র গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ভারতে পালিয়ে যান আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা। তার পদত্যাগের আগে-পরে বেশ কয়েকজন মন্ত্রী, উপদেষ্টা, দলীয় এমপি ও আওয়ামীলীগ ঘনিষ্ট ব্যবসায়ী বিদেশে পালিয়ে গেছেন।

গত ৫ তারিখের পর থেকে বেক্সিমকো গ্রুপের ভাইস-চেযারম্যান ও বিতর্কিত ব্যবসায়ী সালমান এফ রহমানের অবস্থান সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছিল না। তিনি দেশে কোথাও আত্মগোপন করে আছেন, নাকি বিদেশে পালিয়ে গেছেন সে বিষয়ে সরকারের লোকজনও কোনো ইঙ্গিত দেয়নি।

বিবিসির এই প্রতিবেদনটিতে দাবি করা হয়েছিল, সালমান এফ রহমান শেখ হাসিনার বিমানে করেই পালিয়েছেন

তবে বার্তা সংস্থা বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছিল, সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ করা পর্যন্ত তিনি (সালমান) দেশেই ছিলেন। প্রতিবেদন অনুসারে, সোমবার (৫ আগস্ট) দুপুরে শেখ হাসিনার পদত্যাগের পর তাকে, তার বোন রেহানা ও সালমান এফ রহমানকে হেলিকপ্টারে করে কুর্মিটোলা বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমানে করে তাদেরকে ভারতের রাজধানী নয়াদিল্লির কাছে গজিয়াবাদ হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS