1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

আপনার দেশ আপনি আসেন, কিন্তু গন্ডগোল পাকাবেন না: শেখ হাসিনাকে স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট : সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৬.২২ পিএম
  • ১৯৭ Time View

সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, আপনি এখানে ওখানে বলছেন দেশে ফিরবেন। আপনি কেন গেছেন? আপনি তো স্বেচ্ছায় গেছেন। আপনি আসেন, আপনার দেশ। আবার আসেন। কিন্তু গন্ডগোল পাকাবেন না, তাহলে লোকজন আরও ক্ষেপে যাবে। আপনাকে আমরা শ্রদ্ধা করি।

সোমবার (১২ আগস্ট) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হিন্দু মহাজোট নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, জাতীয় পার্টির নেতা হুসেইন মুহাম্মদ এরশাদের পতনের পর তাকে বলা হয়েছিল, বিদেশ যেতে চান, যেতে পারেন। আর না হয় জেলে যেতে হবে। তিনি জেলে গিয়েছিলেন। আপনিও (শেখ হাসিনা) ফিরে আসুন। দেশকে অরাজকতার দিকে ঠেলে দেবেন না। দলকে পুনর্গঠন করুন নতুন মুখ দিয়ে।

তিনি বলেন, কোনও পলিটিক্যাল পার্টিকে ব্যান করা উচিত নয়। এসব করা হয় উদ্দেশ্য হাসিলের জন্য। জঙ্গি সংগঠন হলে ভিন্ন কথা। জামাতকে নিষিদ্ধ করার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা তো আমরা করিনি। এ বিষয়ে কোনও নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবার আইন মন্ত্রণালয়ে গেলে তারাই সিদ্ধান্ত নেবেন।

পলিটিক্যাল পার্টি অ্যাক্ট করা হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা কোনও ডিক্টেটর চাই না। জবাবদিহিমূলক সরকার চাই। এরমধ্যে থেকে যারা রাজনীতি করতে পারবেন, তারা রাজনীতি করবেন। যারা করতে পারবেন না, তারা করবেন না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com