1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০১ অপরাহ্ন
Title :
স্মার্টফোনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এর ৩০তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত দেশের ভবিষ্যৎ ডিজিটাল কাঠামো তৈরিতে অবদান রাখায় সাইবার লিডারদের সম্মানিত করেছে ফিনিক্স সামিট ২০২৬ নতুন অর্থবছরের প্রথম মুদ্রানীতি আজ প্রকাশ করবে কেন্দ্রীয় ব্যাংক ঋণ-আমানতের সুদহারের ব্যবধান ৪ শতাংশে সীমিত রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের আগামীকাল ব্যাংক হলিডে, বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন নবগঙ্গা নদীতে অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস 1st Quarter Financial Statements of Delta Life Insurance Company Ltd ঢাকার অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট, চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল বাংলাদেশে নতুন বিনিয়োগ করতে চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন

এবার শিক্ষার্থীদের ছাতা উপহার দিল বিসিবি

  • আপডেট : সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৭.৪৩ এএম
  • ২১৭ Time View

ট্রাফিকের নিয়ন্ত্রণে থাকা শিক্ষার্থীদের দুইদিন আগে খাবার দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার তাদের ছাতা উপহার দিল বিসিবি। রোববার (১১ আগস্ট) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের আশেপাশে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করা শিক্ষার্থীদের ৪০টি ছাতা উপহার দিয়েছে বিসিবি।

সোমবার আরও ৬০টি ছাতা বিতরণ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই নিরাপত্তাজনিত কারণে পুলিশ সদস্যরা কর্মবিরতিতে গেছেন। ট্রাফিক পুলিশের সদস্যদেরও সড়ক নিয়ন্ত্রণ করতে দেখা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে দেশের সর্বত্র সড়কের নিয়ন্ত্রণ হাতে তুলে নিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা।

কেউ সড়কের সিগন্যাল নিয়ন্ত্রণ করছেন। সিগন্যাল না মানলে চালককে বাধা দিচ্ছেন। রাস্তায় শিক্ষার্থীরা দাঁড়িয়ে থেকে নির্দিষ্ট লেনে চলাচল নিয়ন্ত্রণ করছেন। এতে ট্রাফিক পুলিশ না থাকলেও ঢাকার রাস্তায় গাড়ি চলাচলে ভোগান্তি কমেছে।

গত কয়েকদিন ট্রাফিকের নিয়ন্ত্রণে কাজ করা এই শিক্ষার্থীদের সাহায্যে এগিয়ে এসেছে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গ। বিসিবিও সেই ধারাবাহিকতায় শুক্রবার খাবার বিতরণ করেছে। এবার ছাতা উপহার দিয়ে শিক্ষার্থীদের পাশে থাকল সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com