1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

আমিরাতে দণ্ডিত বাংলাদেশিদের উদ্ধারে কথা বলবেন প্রধান উপদেষ্টা

  • আপডেট : রবিবার, ১১ আগস্ট, ২০২৪, ১০.৩৭ পিএম
  • ১৯৬ Time View

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার ঘটনায় আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ করেছিলেন। এ অবস্থায় তাদের অনেককে শাস্তির মুখে পড়তে হয়েছে। সেই সব প্রবাসীদের শাস্তি মওকুফে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন।

রোববার (১১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবারের মতো গণমাধ্যমকে ব্রিফ করার সময় উপদেষ্টা এ কথা জানান।

তৌহিদ হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে বিক্ষোভ করায় আবুধাবিতে যাদের কারাদণ্ড দেওয়া হয়েছে, তাদের মুক্তির বিষয়ে কাজ চলছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা নিজে কথা বলবেন বলে জানান তিনি।

এ সময় প্রবাসীদের জন্য সেবার মানোন্নয়নে কাজ চলছে বলেও জানান তিনি। বলেন, ‘প্রবাসীদের জন্য আরও উন্নত সেবা নিশ্চিতের বিষয়টিতে লক্ষ্য রাখা হবে।’
 
প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে আমিরাতের বেশ কয়েকটি রাস্তায় গত ১৯ জুলাই জমায়েত করেন প্রবাসী বাংলাদেশিরা। এ সময় দাঙ্গা উসকে দেওয়ার অভিযোগে তাদের একটি দলকে গ্রেপ্তার করা হয়।

পরে তিন বাংলাদেশিকে যাবজ্জীবন সাজা দেয় দেশটির আদালত। এ ছাড়া, অবৈধভাবে সেদেশে প্রবেশ এবং ‘সমাবেশে’ অংশ নেওয়ায় আদালত আরও ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেন। আদালত তাদের কারাবাসের মেয়াদ শেষে নির্বাসন এবং জব্দ করা সমস্ত ডিভাইস বাজেয়াপ্ত করারও আদেশ দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com