1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
Title :
শেখ হাসিনার ফেরার ঘোষণা আওয়ামী লীগ কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা: স্পিকার ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি, সতর্ক অবস্থানে আরও ৪ প্লাটুন ঋণ কার্যক্রমে গতি আনতে ডিসেম্বরকে বিশেষ মাস ঘোষণা সোনালী ব্যাংকের আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার সমর্থনে উঠান বৈঠক কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ আটক ৪৯৬ কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়

অন্তর্বর্তীকালীন সরকারকে ডিএসইর অভিনন্দন

  • আপডেট : শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ১১.৩৩ এএম
  • ২৭৫ Time View

নিজস্ব প্রতিবেদক: আমাদের গর্ব, আন্তর্জাতিকভাবে পরিচিত নোবেলবিজয়ী প্রখ্যাত অর্থনীতিবিদ, ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তক, ব্যাংকার এবং সুশীল সমাজের শীর্ষস্থানীয় নেতৃত্ব ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা রইল৷ একইসাথে তাঁর নেতৃত্বাধীন নবীন ও প্রবীনের অংশগ্রহণে দেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাগনকে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি আন্তরিক অভিনন্দন জানাচ্ছে৷

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি. বিশ্বাস করে, ড. মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন নবগঠিত উপদেষ্টাগনের অভিজ্ঞতার আলোকে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যতের দিকে বাংলাদেশ এগিয়ে যাবে৷

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি. আরো মনে করে, অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি দেশের পুঁজিবাজার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে পুঁজিবাজার বিষয়ক নীতি সহায়তায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষণীয় ও সার্বজনীন বিনিয়োগের ক্ষেএ তৈরী করবে৷

পরিশেষে, ঢাকা স্টক এক্সচেঞ্জ দেশ ও জাতির স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা করছে৷

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com