1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

এবার পাকিস্তানে ছাত্র আন্দোলনের ডাক

  • আপডেট : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪, ১১.২১ পিএম
  • ২৯০ Time View

এবার পাকিস্তানে আন্দোলনের ডাক দিয়েছেন দেশটির শিক্ষার্থীরা। দেশের সংবিধান পুনরুদ্ধার এবং ছাত্র সংঘগুলোকে উজ্জীবিত কারর লক্ষ্যে প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ছাত্র শাখা এই আন্দোলনের ডাক দিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম ডন বলেছে, স্পষ্টতই শেখ হাসিনা সরকারের পতন ঘটানো বাংলাদেশি ছাত্রদের আন্দোলনে প্রভাবিত হয়ে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ছাত্র শাখা ইনসাফ স্টুডেন্ট ফেডারেশন (আইএসএফ) বিক্ষোভের ডাক দিয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাজধানী ইসলামাবাদে ন্যাশনাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেন ইনসাফ স্টুডেন্ট ফেডারেশনের (আইএসএফ) প্রতিনিধিরা। ওই সংবাদ সম্মেলন থেকে তারা সংবিধান পুনরুদ্ধার ও ছাত্র সংঘগুলোকে উজ্জীবিত করার লক্ষ্যে আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন। 

আইএসএফ-এর প্রেসিডেন্ট আর্সলান হাফিজ, ভাইস প্রেসিডেন্ট আমজাদ আলী এবং অন্যরা বলেন, পাকিস্তানে এখন ‘ফ্যাসিবাদী শাসন’ চলছে। এছাড়া অত্যধিক বিদ্যুৎ বিল ও করের পাশাপাশি অভূতপূর্ব মুদ্রাস্ফীতির কারণে দুর্ভোগ পোহাচ্ছে দেশের মানুষ।

শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই রাজধানী ইসলামাবাদে সমাবেশ করা হবে যাতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের বিপুল সংখ্যক ছাত্র অংশগ্রহণ করবে বলে মনে করা হচ্ছে। 

আইএসএফ প্রতিনিধিরা বলেন, ‘আমরা দেশকে সংকট থেকে উদ্ধারের জন্য একটি ছাত্র আন্দোলন শুরু করতে যাচ্ছি।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com