1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে বস্তাভর্তি টাকা

  • আপডেট : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪, ৮.০৬ এএম
  • ৩৭৪ Time View

রাজধানীর উত্তরায় মহাসড়কে একটি প্রাডো গাড়ি থেকে টাকার বস্তা উদ্ধার করা হয়েছে। গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার ছিল। একটি ৫০ কেজির পাটের বস্তায় টাকাগুলো ছিল। গাড়ি থেকে দুজন আরোহীকে আটকও করা হয়। পরে তাদের টাকাসহ সেনাবাহিনীর হাতে তুলে দেয়া হয়।

বুধবার (৭ আগস্ট) বিকেলে হাউসবিল্ডিং এলাকার ঢাকা-ময়মনসিংহ সিগন্যালে আটক করা হয় গাড়িটিকে (ঢাকা মেট্রো-ঘ-১৫-১৫৮১)।

সেখানে সড়কে শৃঙ্খলার দায়িত্ব পালন করা একজন শিক্ষার্থী বলেন, গাড়ির ভেতর বস্তা দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে আমরা সেটি খুলে টাকা দেখতে পেয়ে গাড়িটিকে আটক করি। এ সময় গাড়িতে থাকা মাসুদ আলম নামের একজন এবং আরও একজনকে আটক করে উত্তরা টাউন কলেজে নিয়ে যাওয়া হয়। বিকাল ৪টা ৫০ মিনিটে স্থানটিতে সেনাবাহিনী প্রবেশ করে ওই ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু করে। গাড়ি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছেন।

উত্তরা টাউন কলেজের প্রশাসনিক কর্মকর্তা সাখাওয়াত হোসেন গণমাধ্যমকে বলেন, গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার রয়েছে। মাসুদ টাকাগুলো নিজের অফিস কর্মচারীদের বেতনের টাকা বলে দাবি করেছেন। বস্তায় আড়াই কোটি টাকা ছিল বলে জানিয়েছেন ওই ব্যক্তি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com