1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
Title :
নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখ গ্রেপ্তার শেখ হাসিনার ফেরার ঘোষণা আওয়ামী লীগ কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা: স্পিকার ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি, সতর্ক অবস্থানে আরও ৪ প্লাটুন ঋণ কার্যক্রমে গতি আনতে ডিসেম্বরকে বিশেষ মাস ঘোষণা সোনালী ব্যাংকের আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার সমর্থনে উঠান বৈঠক কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ আটক ৪৯৬ কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

জেসিআই প্রেসিডেন্টের সাথে এফবিসিসিআই প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২, ৯.১৪ পিএম
  • ২৯৪ Time View

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ২০২২ প্রেসিডেন্ট আর্জেনিস অ্যানগুলো।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সে সময় উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ২০২২ ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট। বৈঠকে এফবিসিসিআই প্রেসিডেন্ট ও জেসিআই প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা হয়। দুই সংগঠন একসঙ্গে কাজ করার বিষয়ে ইচ্ছা প্রকাশ করে।

জেসিআই প্রেসিডেন্ট ও ভেনিজুয়েলার নাগরিক আর্জেনিস অ্যানগুলো বলেন, ‘জেসিআই বাংলাদেশের তরুণ মেম্বাররা সমাজের নানা ক্ষেত্রে অবদান রাখছেন। এফবিসিসিআই ও জেসিআই বাংলাদেশের তরুণ নেতৃত্ব একসঙ্গে কাজ করলে বাংলাদেশের উন্নয়নে দারুণ ভূমিকা রাখবে। ’

এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন বলেন, ‘চতুর্থ শিল্পবিপ্লব ঘটবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও রোবটিক্সের সমন্বয়ে। এর সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে আমাদের তরুণ উদ্যোক্তাদের প্রস্তুত হতে হবে। আর এক্ষেত্রে জেসিআই বাংলাদেশ ভূমিকা রাখতে পারে। ’

জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ‘জেসিআইয়ের কার্যক্রম আমরা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করছি। আশা করছি খুব শিগগিরই জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশ বাংলাদেশের তরুণদের কণ্ঠে পরিণত হবে। ’

এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এফবিসিসিআই’র পরিচালক আমজাদ হোসেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট টু ২০২২ জেসিআই প্রেসিডেন্ট কিতামুরা মারি, জেসিআই বাংলাদেশের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সালেহীন এফ নাহিয়ান, জেসিআই বাংলাদেশের ন্যাশনাল জেনারেল লিগ্যাল কাউন্সেল ইমরান কাদির ও পরিচালক মো. আশিকুর রহমান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com