1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
Title :
দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত স্মার্টফোনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এর ৩০তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত দেশের ভবিষ্যৎ ডিজিটাল কাঠামো তৈরিতে অবদান রাখায় সাইবার লিডারদের সম্মানিত করেছে ফিনিক্স সামিট ২০২৬ নতুন অর্থবছরের প্রথম মুদ্রানীতি আজ প্রকাশ করবে কেন্দ্রীয় ব্যাংক ঋণ-আমানতের সুদহারের ব্যবধান ৪ শতাংশে সীমিত রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের আগামীকাল ব্যাংক হলিডে, বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন নবগঙ্গা নদীতে অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস 1st Quarter Financial Statements of Delta Life Insurance Company Ltd

অর্থনীতি পুনরুদ্ধারে জরুরি পদক্ষেপ চায় এফবিসিসিআই

  • আপডেট : বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ৭.৪৬ এএম
  • ১৭২ Time View

চলমান পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অর্থনৈতিক কার্যক্রমকে সচল রাখার লক্ষ্যে জরুরি পদক্ষেপ চে‌য়ে‌ছে ব্যবসায়ী‌দের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। একই সঙ্গে অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা।

সম্প্রতি ঘটে যাওয়া দুঃখজনক ঘটনায় যারা শহীদ হয়েছেন এফবিসিসিআই তাদের আত্মার মাগফেরাত কামনা করছে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। পাশাপাশি এ ঘটনায় যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছে।

বর্তমান পরিস্থিতিতে সাপ্লাই চেইন, আমদানি-রপ্তানিসহ দেশের অর্থনৈতিক কার্যক্রম ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে এবং ব্যবসায়ী ও উদ্যোক্তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এমন পরিস্থিতিতে দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন ঘটছে তা অর্থনৈতিক ক্ষেত্রে আরও ক্ষতিসাধন করবে।

এই পরিস্থিতিতে জাতির বৃহত্তর স্বার্থে শিল্প কারখানা ও অর্থনৈতিক কার্যক্রমকে পুরো উদোমে সচল রাখা অত্যন্ত জরুরি। অর্থনৈতিক কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনতে আইনের সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নের লক্ষ্যে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানাচ্ছে এফবিসিসিআই। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে এফবিসিসিআই অনুরোধ জানাচ্ছে।

অর্থনীতি পুনরুদ্ধার ও জাতীয় সমৃদ্ধির লক্ষ্যে এফবিসিসিআইসহ সব বাণিজ্য সংগঠন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছে। এফবিসিসিআই আশা করছে, দ্রুততম সময়ের মধ্যে জাতীয় অর্থনীতি আগের ধারায় ফিরে আসবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com