1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সুরক্ষায় এগিয়ে ভিভো ওয়াই৫০০ আয় বৃদ্ধি ও শক্তিশালী অ্যাসেট কোয়ালিটিতে ২০২৬-এর প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের উল্লেখযোগ্য সাফল্য অর্জন Price Sensitive Information of Sikder Insurance Company Limited

পরিবেশবান্ধব ই-অটোমোবাইল বাজার আনতে এটুআইয়ের সাথে রানারের চুক্তি

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২, ৮.২৯ পিএম
  • ২১৯ Time View

টেকসই ও পরিবেশবান্ধব যানবাহনের চাহিদা পূরণ করবে রানার অটোমোবাইলস্ লিমিটেড। প্রতিষ্ঠানটি দেশীয় বাজারে ইলেকট্রিক যানবাহন আনতে বাংলাদেশ সরকারের একসেস টু ইনফরমেশনের (এটুআই) সঙ্গে যৌথভাবে কাজ শুরু করেছে।

আজ বৃহষ্পতিবার (১৪ এপ্রিল) ভালুকায় অবস্থিত বাংলাদেশের প্রথম মটরসাইকেল উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান, রানার অটোমোবাইলস্ লিমিটেডের দ্বিমুখি ও নির্মাণাধীন ত্রিমুখী গাড়ি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট পরিদর্শন করেন সরকারের আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি।

পরিদর্শনকালে তিনি বলেন, এই যানবাহন উৎপাদিত হলে প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে পরিবেশ দূষণও কমবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন গ্রাম হবে শহর। এই আশাবাদ ব্যাক্ত করেন। এসময় রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশের অর্থনৈতিক উন্নয়নে ইলেক্ট্রিক যানবাহন উৎপাদনকারি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস্ লিমিটেডের ভূমিকা তিনি তুলে ধরেন।

সে সময় রানার গ্রুপের চেয়ারম্যান বলেন, শিগ্রই আমরা দেশে ইলেকট্রিক ভেহিক্যাল তৈরী করার সকল কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চালাবো, যা উৎপাদিত হলে প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে পরিবেশ দূষণও কমবে।

উল্লেখ্য যে, এই প্রক্রিয়ার অধীনে এটুআই আই-ল্যাব এবং রানার অটোমোবাইলস্ লিমিটেড যৌথভাবে কাজ করছে। সফরকালে প্রতিমন্ত্রীর সঙ্গে আরো উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য মনিরা সুলতানা মনি এমপি, আইসিটি ডিভিশন এটুআই প্রোগ্রামের পলিসি এ্যাডভাইজার আনির চৌধুরী, এটুআই আই ল্যাব এর হেড অব টেকনোলজি ফারুক আহমেদ জুয়েল, ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং টেকনোলজি (ডুয়েট) এর সাবেক ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ জয়নাল আবেদিন সহ সরকারের বিভিন্ন পর্যায় ও রানার অটোমোবাইলস্ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com