1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

স্যার রিচার্ড হ্যাডলি পুরস্কার জিতলেন সাউদি

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২, ৮.২৬ পিএম
  • ১৯২ Time View

গত মৌসুমে নিউজিল্যান্ডের ক্রিকেটে অবদানের স্বীকৃতি হিসেবে ‘স্যার রিচার্ড হ্যাডলি মেডেল’ জিতলেন টিম সৌদি। তিন দিন ব্যাপী নিউজিল্যান্ড ক্রিকেট অ্যাওয়ার্ডাস অনুষ্ঠানে এই পেসারের নাম ঘোষণা করে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

প্রথমবারের মতো এই পুরস্কার জিততে পেরে আনন্দিত সাউদি। যার খেলা দেখে বড় হয়েছেন, সেই স্যার হ্যাডলি মেডেল জেতাটা সাউদির জন্য বিশেষ কিছু, পুরস্কার পাওয়ার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে এমনটাই বলেছেন তিনি।

এক ভিডিও বার্তায় সাউদি বলেন, ‘এমন মর্যাদাপূর্ণ পুরষ্কার জেতা আমার জন্য অনেক সম্মানের। বেশিরভাগ ক্রিকেটারের মতো আমিও স্যার রিচার্ড হ্যাডলিকে দেখে বেড়ে ওঠেছি। তার সম্পর্কে সবকিছু জানতাম এবং এই বছর তার পুরষ্কার জেতা অবশ্যই আনন্দের।’

মূলত গত মৌসুমে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই এই পুরস্কার পেয়েছেন সাউদি। বিশেষ করে সাদা পোশাকের ক্রিকেটে তিনি অসাধারণ সময় কাটিয়েছেন। গত মোউসুমে টেস্টে প্রায় ২৪ গড়ে শিকার করেছেন ৩৬ উইকেট। সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ৫ উইকেট শিকার করে দলের জয়ের বড় অবদান রেখেছিলেন এই পেসার।

এদিকে এ বছর নিউজিল্যান্ডের ‘ইন্টারন্যাশনাল টেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন কেন উইলিয়ামসন। পাশাপাশি দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য ‘রেডপ্যাথ কাপ’ অ্যাওয়ার্ডও জিতেছেন কিউই দলপতি। নিউজিল্যান্ডের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের স্বীকৃতি পেলেন ট্রেন্ট বোল্ট। মূলত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরষ্কার স্বরূপ এই স্বীকৃতি মিলেছে বোল্টের। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে বল হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই বাঁহাতি পেসার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com