1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
Title :
ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেলেন মোহাম্মদ শফিকুর রহমান ও মো. রীদওয়ানুল হক মাধবপুরে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত স্মার্টফোনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এর ৩০তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত দেশের ভবিষ্যৎ ডিজিটাল কাঠামো তৈরিতে অবদান রাখায় সাইবার লিডারদের সম্মানিত করেছে ফিনিক্স সামিট ২০২৬ নতুন অর্থবছরের প্রথম মুদ্রানীতি আজ প্রকাশ করবে কেন্দ্রীয় ব্যাংক ঋণ-আমানতের সুদহারের ব্যবধান ৪ শতাংশে সীমিত রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের আগামীকাল ব্যাংক হলিডে, বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন

চামড়াপণ্য রপ্তানির ক্ষতি ৩০৭ কোটি টাকা

  • আপডেট : রবিবার, ৪ আগস্ট, ২০২৪, ৭.৪২ এএম
  • ১৭৮ Time View

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও উদ্ভুত পরিস্থিতিতে প্রায় ২ কোটি ৬০ লাখ ডলার বা ৩০৭ কোটি টাকার চামড়াপণ্য ও জুতা রপ্তানির ক্ষতি হয়েছে। চামড়া পণ্য ও জুতা উৎপাদন এবং রপ্তানিকারক সমিতি (এলএফএমইএবি) থেকে সম্প্রতি বাণিজ্যমন্ত্রী আহসানুল ইসলাম টিটুকে পাঠানো এক চিঠিতে এ তথ্য দিয়েছে। এলএফএমইএবির চিঠিতে ৬০ লাখ ডলারের চামড়াপণ্য, ১ কোটি ২০ লাখ ডলারের চামড়ার জুতা এবং ৮০ লাখ ডলারের চামড়াবিহীন জুতা বা নন-লেদার ফুটওয়‍্যার রপ্তানির ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সংগঠনের পক্ষ থেকে পণ্য আমদানি ও রপ্তানি সচল রাখতে ২৪ ঘণ্টা বন্দর ও ব্যাংক খোলা রাখার পাশাপাশি প্রধান রপ্তানি গন্তব্য, বিশেষ করে চীন, জাপান, যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপের জাহাজের প্রাপ্যতা নিশ্চিত, রপ্তানি আয় প্রত্যাবাসনে বর্তমানে ১২০ দিনের সঙ্গে অতিরিক্ত ১২০ দিন সুযোগ দিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা এবং ১৬-৩১ জুলাই পর্যন্ত আমদানি পণ্য খালাসে বন্দর ভাড়া ছাড় দেওয়ার দাবির কথা উল্লেখ করা হয়েছে।

কোটা সংস্কার আন্দোলন গত ১৫ জুলাই থেকে সহিংস আকার ধারণ করে। পরে সংঘাত আরো বাড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৯ জুলাই রাত থেকে কারফিউ জারি করে সরকার। সে সময় ইন্টারনেট না থাকায় চার দিন বন্দরের কার্যক্রম বন্ধ ছিল। গত ২৩ জুলাই থেকে পর্যায়ক্রমে শিল্পকারখানা চালু হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com