1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

সাপ্তাহিক লুজারের শীর্ষে মার্কেন্টাইল ব্যাংক

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২, ১২.৫০ পিএম
  • ২১৬ Time View
Mercantile-Bank

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৭.৫০ শতাংশ।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১ কোটি ৩ লাখ ৯৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৫ লাখ ৯৯ হাজার টাকা। প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ৭.৪৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৪ কোটি ৬৬ লাখ ৫৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৬৬ লাখ ৬৩ হাজার  টাকা।

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স ৭.৪১ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জিবিবি পাওয়ার, মোজাফফর হোসেন স্পিনিং মিলস, ব্যাংক এশিয়া, বিডিকম অনলাইন, উত্তরা ব্যাংক, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং ও সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com