1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

জাতীয় ঐক্যে সংহতি প্রকাশ করা প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব

  • আপডেট : বুধবার, ৩১ জুলাই, ২০২৪, ৬.১৬ পিএম
  • ২৫৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ অদ্য ৩১ জুলাই ২০২৪ ইং তারিখ নাগরিক মঞ্চ এর জরুরি বৈঠকে নেতৃবৃন্দ বলেন, চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নস্যাৎ করতে সরকারের নজিরবিহীন ও ন্যক্কারজনক হামলায় শত শত ছাত্র জনতাকে হত্যা নির্যাতন করে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির সম্মুখীন করেছে বর্তমান বিনা ভোটের সরকার। দেশের বিবেকবান ও সকল শ্রেণী পেশার মানুষের মতামতের তোয়াক্কা না করে যা ইচ্ছে তাই করে যাচ্ছে এটি মেনে নেয়ার মত নয়। বাংলাদেশের জনগণের অভিভাবক তুল্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির পক্ষ হতে দেশের এ ক্রান্তিকালে সকল প্রকার ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে জাতিকে এক মঞ্চে নিয়ে আসার যে মহৎ উদ্যোগ গ্রহন করে জাতীয় ঐক্যের যে ডাক দিয়েছেন নাগরিক মঞ্চ তাকে স্বাগত জানিয়ে এক জরুরী বৈঠকের আয়োজন করে।

এসময় নেতৃবৃন্দ বলেন, দেশ আজ এক ভয়াবহ অবস্থা অতিক্রম করছে এ অবস্থার অবসান ঘটাতে  জাতীয় ঐক্যের বিকল্প নেই। নাগরিক মঞ্চ এর সমন্বয়কারী ও দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান আহসান উল্লাহ শামীম এর সভাপতিত্বে ও বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান নাগরিক মঞ্চ এর সমন্বয়কারী মোহাম্মদ মাসুদ হোসেন এর সঞ্চালনায় জরুরি বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেশ রক্ষা আন্দোলন এর চেয়ারম্যান  বীর মুক্তিযোদ্ধা এম সানোয়ার হোসেন, বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান অধ্যাপক বজলুর রহমান আমিনী, ইসলামী সমাজতান্ত্রিক দলের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাক ভাসানী, গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান, সুশীল ফোরামের সভাপতি মোহাম্মদ জাহিদ, বাংলাদেশ ইসলামী জনতা পার্টির চেয়ারম্যান শেখ ওসমান গনি বেলাল, বাংলাদেশ আজাদী লীগ চেয়ারম্যান রফিকুল ইসলাম রানা, গণতান্ত্রিক ঐক্যের চেয়ারম্যান রফিকুল ইসলাম আসাদ, ইসলামী সাম্যবাদী দল চেয়ারম্যান মুফতি রুহুল আমিন, বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টির চেয়ারম্যান অধ্যক্ষ শরিফুল ইসলামসহ জাতীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com