1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
Title :
প্রতিশ্রুতি অনুযায়ী চলছে ফ্যামিলি কার্ড কর্মসূচি: ইয়াসের খান চৌধুরী চট্টগ্রাম বন্দরে বিপজ্জনক রাসায়নিকের স্তূপ, যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা প্রায় ২৭ লক্ষ টাকা মূল্যের ৪০৪ লিটার বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-০১ টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত আলমডাঙ্গায় মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য ভৈরবে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, মেঘনায় পোনামাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ড কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী

আন্দোলনকে ঘিরে পোশাকশিল্পে ২১,৪৫০ কোটি টাকার ক্ষতি

  • আপডেট : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪, ২.০৭ পিএম
  • ২৬৯ Time View

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রপ্তানিমুখী পোশাকশিল্পে ২১ হাজার ৪৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। উৎপাদন, শ্রমিকদের বেতন এবং ডাইং, ওয়াশিং ও এক্সেসরিজ শিল্পে এ ক্ষতি হয়েছে। অবশ্য অনাকাঙ্ক্ষিত এ ঘটনার কারণে বিদেশি ক্রেতারা অর্ডার বাতিল করবে না, এয়ার শিপমেন্টও চাইবে না বলে আশ্বস্ত করেছেন।

সোমবার রাজধানীর উত্তরায় বায়ার্স ফোরামের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা জানান বিজিএমইএ সভাপতি এসএম মান্নান কচি। এ সময় সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিএমইএ সভাপতি বলেন, ৪-৫ দিন উৎপাদন বন্ধ থাকায় রপ্তানিমুখী পোশাকশিল্পে ৭ হাজার ৪০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। পাশাপাশি শ্রমিকদের বেতন-ভাতা বাবদ ক্ষতি হয়েছে ১১ হাজার ৫০ কোটি টাকা। আর ওয়াশিং, ডাইং, ফিনিশিং ও এক্সেসরিজ শিল্পে ক্ষতি হয়েছে ৩ হাজার কোটি টাকা।

তিনি বলেন, তারা (বিদেশি ক্রেতারা) দীর্ঘদিন বাংলাদেশে ব্যবসা করছেন। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তারা অবগত রয়েছেন। ইন্টারনেট সংযোগ না থাকায় তারা কিছুটা উদ্বিগ্ন ছিলেন। নিরবচ্ছিন্ন ও দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিতের তাগিদ দিয়েছেন তারা। এ বিষয়ে আইসিটি প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন তারা। বায়াররা আমাদের আশ্বস্ত করেছেন, ৪-৫ দিন উৎপাদন বন্ধ থাকায় যথাসময়ে পণ্য রপ্তানি করতে না পারলে অর্ডার বাতিল করবে না। ডিসকাউন্টও চাইবে না। এমনকি এয়ার শিপমেন্টও চাইবে না।

পোশাকশিল্প হরতাল-অবরোধের আওতামুক্ত রাখার আহ্বান জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, বিগত দিনে গার্মেন্ট শিল্প হরতাল-অবরোধের আওতামুক্ত ছিল। তাই ভবিষ্যতেও যারা হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেবে, তারা গার্মেন্ট শিল্পকে হরতাল-অবরোধের আওতামুক্ত রাখবে বলে আশা করি। তিনি আরও বলেন, দেশের ইমেজ নিয়ে বায়াররা চিন্তিত নন। বরং তারা পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে, সে বিষয়ে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com