1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

ব্যবসায়ীদের কাছে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চেয়েছি: সালমান এফ রহমান

  • আপডেট : রবিবার, ২৮ জুলাই, ২০২৪, ৫.৫৭ পিএম
  • ১৭৮ Time View

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, আমরা ব্যবসায়ীদের কাছে চলমান পরিস্থিতিতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চেয়েছি। খাত সংশ্লিষ্টদের আজকের মধ্যে ক্ষতির পরিমাণ লিখিত আকারে দিতে বলেছি। ব্যবসায়ীরা অল্প সময়ের মাঝেই সকল খাতের ক্ষতির পরিমাণ লিখিতভাবে জানাবেন।

তিনি বলেন, ঢাকার বাইরে খুব বেশি ক্ষতি হয়নি। ঢাকা এবং ঢাকার আশপাশের স্থান অর্থাৎ বৃহত্তর ঢাকার ব্যবসায়ীদের উপর সাম্প্রতিক এই পরিস্থিতির প্রভাব বেশি। অন্যান্য জেলাগুলোতে এর তেমন প্রভাব পরেনি। তবুও ব্যবসায়ীরা লিখিতভাবে জানানোর পর আমরা সঠিকভাবে বলতে পারবো।

রোববার (২৮ জুলাই) আগারগাঁওয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সভায় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমসহ দেশের শীর্ষ শিল্প গ্রুপের প্রধানগণ।

চলমান কারফিউ প্রসঙ্গে সালমান এফ রহমান বলেন, কারফিউ প্রতিদিনই শিথিল হচ্ছে। আগামী ৭ দিনের মধ্যে শেষ হয়ে যাবে, ইনশাআল্লাহ।

মতবিনিময় সভা শেষে সালমান এফ রহমান আরও বলেন, আমরা ৫টা সমস্যা চিহ্নিত করতে পেরেছি। চট্টগ্রাম পোর্টে সমস্যার কথা ব্যবসায়ীরা বলেছেন। সংশ্লিষ্টদের নিয়ে আমরা আগামীতে বৈঠকে বসবো। দ্বিতীয় সমস্যা তারা বলেছেন, এনবিআরের সঙ্গে। এনবিআরকে নিয়েও একটা মিটিং করবো। তৃতীয় মিটিং করবো বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে।

তিনি বলেন, বাজেটে অনেক কিছুই এসেছে যাতে ব্যবসায়ীদের সমস্যা হতে পারে। সেটা সমাধান করা যেতে পারে। এছাড়া ব্যাংকিং, ইন্টারনেট ও বিদ্যুৎ-জ্বালানিতে সমস্যার কথা ব্যবসায়ীরা আজকের বৈঠকে জানিয়েছেন।

সালমান এফ রহমান বলেন, ফোরজি চালু হয়ে যাচ্ছে। ইন্টারনেট ছাড়া কোনো ব্যবসা সম্ভব না এখন। প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন ধীরে ধীরে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরছি। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ইন্টারনেটের জেনারেল সিস্টেমটা যদি নষ্ট হয়ে যায়, কোনো কারণে বন্ধ হয়ে যায়, তাহলে ব্যবসায়ীদের জন্য স্ট্যান্ডবাই সিস্টেম করা যায় কি না, এমন পরামর্শ ব্যবসায়ীরা দিয়েছেন। যাতে ব্যবসাটা চলতে পারে। আগামীতে উদ্ভূত পরিস্থিতি এড়াতে ব্যবসায়ীরা আলাদা ইন্টারনেট চেয়েছেন।

ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছেন উল্লেখ করে তিনি বলেন, ব্যবসায়ীরা এই পরিস্থিতি ওভারকাম করতে পারবেন। তারা সরকারকে সব ধরনের সহায়তা করবেন।

আন্দোলনকে কেন্দ্র করে গুজব ও মিথ্যা কথা সোশ্যাল মিডিয়া-বাইরের মিডিয়ায় প্রচার হয়েছে জানিয়ে তিনি বলেন, বাইরে আমাদের ইমেজ নিয়ে সমস্যা হয়েছে। এটা এখন রিপেয়ার করতে হবে। এজন্য প্রথমে আমাদের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে হবে। সব স্বাভাবিক হলে ইমেজ ড্যামেজ অনেকটা রিকভার হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com