1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
Title :
নবীনগরে মহেশখাল দখল করে দোকানঘর নির্মান, নিরব প্রশাসন আজকের জেএনজিদের ভাবনা ছিল মেজর জিয়ার মধ্যে-বিএনপি নেতা টিপু আলমডাঙ্গার হারদীতে বিএনপি নেতার ওপর আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জটিল রোগে আক্রান্তদের চিকিৎসায় পাশে দাড়ালো স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক নতুন রিসাইক্লিং উদ্যোগের মাধ্যমে প্লাস্টিক বর্জ্য ৯০%-এর বেশি কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ এমপিওর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচীর ৩য় দিন ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে দেশজুড়ে সনি-স্মার্টের ‘গোল্ডেন গোল অফার’ শুরু লালমনিরহাটে জাতীয় মানবাধিকার সমিতির জেলা কমিটি গঠন; সভাপতি বেলাল, সাধারণ সম্পাদক দুলাল নতুন উদ্যোক্তাদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ অব্যাহত, যোগ দিলেন নারী আমানতকারীরা

শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের আহ্বান

  • আপডেট : বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ১১.০৩ পিএম
  • ১৫৭ Time View

চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ যথেষ্ট ধৈর্য ও সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবিলা করেছে। কোথাও কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি এবং শিক্ষার্থী ও জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হলে পুলিশ উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে।

বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টাস থেকে আরও জানানো হয়, যে কোনও দাবি আদায়ের নামে অরাজক পরিস্থিতি তৈরি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানো, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করা, সম্পদ বিনষ্ট করা কোনভাবেই কাম্য হতে পারে না। তাছাড়া, চলমান কোটাবিরোধী আন্দোলনে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির হীন উদ্দেশ্যে এবং উসকানি দেওয়ার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে। ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত এসব গুজবে কান না দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে। বিদ্যমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর মতো সহিংস কর্মকাণ্ড পরিহার করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য বাংলাদেশ পুলিশ সকলের প্রতি আহ্বান জানাচ্ছে। জনগণের জানমালের নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com