1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
Title :
আরোগ্যর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব, অরেঞ্জ ক্লাব সদস্যরা উপভোগ করবেন বিশেষ সুবিধা বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত স্থাপন আইএফআইসি ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করলেন ইমরান আহমেদ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত পাঁচ বছরে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়েছে কনফিডেন্স পাওয়ার হায়ার বাংলাদেশ লিমিটেডের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পার্টনার ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের কারখানায় অগ্নিকাণ্ড, ক্ষতি ২৫ কোটি টাকা প্রতিশ্রুতি অনুযায়ী চলছে ফ্যামিলি কার্ড কর্মসূচি: ইয়াসের খান চৌধুরী চট্টগ্রাম বন্দরে বিপজ্জনক রাসায়নিকের স্তূপ, যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা

গাইবান্ধায় আ.লীগের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ

  • আপডেট : বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ৫.৪৫ পিএম
  • ৩৩৬ Time View

গাইবান্ধায় কোটাবিরোধী আন্দোলনের মিছিল থেকে জেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৭ জুলাই) দুপুরে জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে কোটাবিরোধী খণ্ড খণ্ড মিছিল একত্রিত হয়ে শহরের এক নম্বর ট্রাফিক মোড়ে জড়ো হয়। পরে সেখানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন তারা।

একপর্যায়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে ব্যক্তিগত অন্তত ১০টি মোটরসাইকেলে আগুন দেন বিক্ষোভকারীরা। এ সময় বিক্ষোভকারীদের ইটপাটকেল ও লাঠির আঘাতে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাইবান্ধা পৌর মেয়র মতলবুর রহমানসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনকারীদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করে। 

আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, সাধারণ ছাত্রদের সঙ্গে মিছিলে অংশ নেয় শিবির, ছাত্রদল ও জামায়াতের নেতাকর্মীরা। ওদের উস্কানিতে সাধারণ শিক্ষার্থীরা মারমুখী হয়ে ওঠেন। পরে তারা ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু করেন। এ সময় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থাকা অন্তত ১০টি মোটরসাইকেল পুড়িয়ে দেন তারা। আগুন নেভাতে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তাদের গাড়ি আটকে কালক্ষেপণ করেন। পরে দীর্ঘক্ষণ পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, আন্দোলনের একপর্যায়ে তারা সাধারণ মানুষ ও পুলিশের ওপর ইট-পাথর ছুড়ে হামলার চেষ্টা করে। দোকানপাটে ভাঙচুর চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে টিয়ারশেল ছোড়া হয়। এতে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com