1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে আওয়ামী পেটোয়া বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

  • আপডেট : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ১১.০১ পিএম
  • ২৭৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ গণতান্ত্রিক বাম ঐক্যের জরুরী সভা আজ মঙ্গলবার ১৬/০৭/২০২৪ সকাল ১১ টায় জোটের অস্থায়ী কার্যালয় সেগুনবাগিচায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)’র মহাসচিব হারুন আল রশিদ খান।

উপস্থিত ছিলেন বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডাঃ সামছুল আলম ও সোস্যাল ডেমোক্রেটিক পার্টির আহবায়ক আবুল কালাম আজাদ।

সভায় বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ক্ষোভের বহিঃপ্রকাশে যে ভাষা ব্যবহার করেছে তা স্পষ্ট সংবিধান পরিপন্থী। তার উস্কানিতে শান্তিপূর্ণ শিক্ষার্থীদের আন্দোলনে স্বৈরশাসকের লেলিয়ে দেয়া পেটোয়া বাহিনী অতীতের সকল স্বৈরাচারের নির্যাতনের ইতিহাস ভঙ্গ করে নৃশংস বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতের অন্ধকারে ছাত্রাবাসগুলোতে শিক্ষার্থীদের খুঁজে খুঁজে নির্যাতন চালায় আওয়ামী পেটোয়া বাহিনী। ছাত্রীদের হলে ঢুকে পেটোয়া বাহিনী শারীরিক ও পাশবিক নির্যাতন চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর, প্রভোস্ট, কোন প্রশাসন আছে বলে দেখা যায় নাই। এই ন্যাক্কারজনক ঘটনার পরেও শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ নির্লজ্জ উপাচার্যের এই মুহুর্তে পদত্যাগ করতে হবে।  

গণতান্ত্রিক বাম ঐক্যের উদাত্ত আহ্বান, স্বৈরাচার বিরোধী রাজপথে আন্দোলনরত সকল রাজনৈতিক দলের সকল ভেদাভেদ ভুলে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এখনই সময়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com