1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
Title :
টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ জ্বালানী তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির ‘ওয়ান-ট্যাপ এআই’ সুবিধায় তথ্য ব্যবস্থাপনা সহজ করছে ইনফিনিক্স রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক

গাইবান্ধায় নদীতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ৭.২৬ পিএম
  • ৩২৪ Time View

নিজস্ব প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে মানস নদীতে গোসল করার সময় পানিতে ডুবে রোহান মিয়া (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের কুরুয়ারবাতা নামক স্থানে মারা যায় সে। 

মারা যাওয়া রোহান পার্শ্ববর্তী মালিবাড়ি  ইউনিয়নের আলমগীর হোসেনের ছেলে।

শ্রীপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সাইদুল ইসলাম বলেন,  রোহান তার ফুফুর বাড়িতে থাকতো। এখানে থেকে সে পড়ালেখা করছিল। তার বাবা-মা ঢাকায় চাকরি করে। আজ দুপুরে সঙ্গীদের সঙ্গে বাড়ির পাশের মানস নদীতে গোসলে যায় সে। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। পরে স্থানীয়রা নদীতে নেমে রোহানকে মৃত অবস্থায় উদ্ধার করে। 

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপমৃত্যু মামলা শেষে শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com