1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
Title :
মোহাম্মদ শাহিন উদ্দিন রোটারী ক্লাব অব সোনারগাঁও ঢাকার সভাপতি নির্বাচিত ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায় বড় ব্যাটারি ও ইমারসিভ ডিসপ্লে নিয়ে আসছে ভিভো ওয়াই৫০০ ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সেবা মাস’ শুরু ন্যাশনাল ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন মোঃ আখতার হোসেন অনলাইন জুয়া, এক সর্বনাশা মায়াজাল; মু. জোবায়েদ মল্লিক বুলবুল ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেলেন মোহাম্মদ শফিকুর রহমান ও মো. রীদওয়ানুল হক মাধবপুরে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত

সরকারকে ৩ দিনের আলটিমেটাম দিল কোটা আন্দোলনকারীরা

  • আপডেট : সোমবার, ৮ জুলাই, ২০২৪, ১০.২৬ পিএম
  • ১৩৩ Time View

সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সরকারকে তিন দিনের আলটিমেটাম দিয়েছেন। আগামী তিন দিনের মধ্যে কোটা প্রথা বাতিল না করলে হরতালসহ কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

সোমবার (৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর শাহবাগে অবরোধ কর্মসূচি থেকে এই আলটিমেটাম দেওয়া হয়।

আন্দোলনের অন্যতম সমন্বয়কারী নাহিদ ইসলাম জানান, আগামীকা‌ল মঙ্গলবার বাংলা ব্লকেড কর্মসূচি থাকবে না। তবে সারাদেশে গণসং‌যোগ করা হবে এবং ক্লাস-প‌রীক্ষা বর্জন চলবে। এরপ‌র বুধবার কঠোর কর্মসূ‌চি দেওয়া হবে। সেদিনও ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করা হবে।

এদিকে সরকারকে আলটিমেটাম এবং কর্মসূচি ঘোষণা শেষে প্রায় পাঁচ ঘণ্টা পর আন্দোলনকারীরা শাহবাগ ছাড়েন।

‘বাংলা ব্লকেড’ কর্মসূচির দ্বিতীয় দিনে বিকেল ৪টা থেকে শাহবাগসহ রাজধানীর বিভিন্ন মোড়ে অবস্থান নেন কোটাবিরোধীরা। এতে রাজধানী স্থবির হয়ে যায়। নগরীতে দেখা দেয় প্রচণ্ড যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com