1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
Title :

জুলাই মাসের টিসিবির পণ্য বিক্রি শুরু কাল

  • আপডেট : রবিবার, ৭ জুলাই, ২০২৪, ৯.২৫ পিএম
  • ১৫১ Time View

সারাদেশে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জুলাই মাসের পণ্য বিক্রি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সোমবার (৮ জুলাই) সকাল ১০টায় রাজধানীর বনানীর কড়াইল টিঅ্যান্ডটি কলোনি আনসার ক্যাম্প মাঠে কার্যক্রমের উদ্বোধন করা হবে।

টিসিবির এ কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন। রোববার (৭ জুলাই) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

টিসিবি জানায়, নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে সাশ্রয়ীমূল্যে টিসিবির পণ্য (ভোজ্যতেল, মসুর ডাল ও চাল) বিক্রির কার্যক্রম চলমান। চলতি বছরের জুলাই মাসের পণ্য বিক্রি কার্যক্রম ৮ জুলাই থেকে সারাদেশে শুরু হবে।

এই কার্যক্রম দোকান বা নির্ধারিত স্থায়ী জায়গা থেকে সিটি করপোরেশন ও জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরিচালনা করবেন ডিলাররা।

এ দফায় সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ২ কেজি মসুর ডাল ও ৫ কেজি চাল কিনতে পারবেন উপকারভোগীরা। প্রতি লিটার ভোজ্যতেলের দাম পড়বে ১০০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা ও চাল ৩০ টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com