1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
Title :
শেয়ার লেনদেনে টি+১ ব্যবস্থা চালু করায় বিএসইসিকে কৃতজ্ঞতা জানাল ডিবিএ ২৯ ডিসেম্বর ফার কেমিক্যালের এজিএম, সভা হবে হাইব্রিড পদ্ধতিতে টাঙ্গাইলে নবান্নের আমেজ; সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস ভাসানী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিসিকের সমঝোতা স্মারক স্বাক্ষরিত আইবএিফবি-এর সভাপতি ও সহ-সভাপতি (অর্থ) পুনর্নির্বাচিত, নতুন সহ-সভাপতি নির্বাচিত অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৯ নভেম্বর কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬১ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লায় ৪৮ ঘন্টায় পুলিশের অভিযানে আ.লীগের ৬৪ জনসহ আটক-২৮৮ বিশ্বদরবারে বাংলাদেশকে অনুকরণীয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর বগুড়া সফর ৫ ডিসেম্বর, উদ্বোধন করবেন মোকামতলার নতুন প্রশাসনিক কাঠামো

স্কুলে ভর্তি হলেন ডিপজল

  • আপডেট : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪, ৯.২৬ পিএম
  • ৫৯৭ Time View

ঢাকাই চলচ্চিত্রের ‘মুভিলর্ড’খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। সম্প্রতি তার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিগুলো দেখে কৌতূহলের সীমা নেই নেটিজেনদের।

ছবিতে দেখা যায়, স্কুল ড্রেস পরে ক্লাস করছেন ডিপজল! স্বভাবতই নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে: এই বয়সে ডিপজল স্কুলে গিয়ে কেন পড়াশোনা করছেন।

জানা গেছে, এটি ডিপজলের বাস্তব জীবনের কোনো ঘটনা নয়। এটি ‘অমানুষ হল মানুষ’ চলচ্চিত্রের একটি দৃশ্য। বৃহস্পতিবার (৪ জুলাই) ডিপজলের ফেসবুক পেজ থেকে সিনেমাটির একটি ভিডিও প্রকাশ করা হয়।

জানা গেছে, সিনেমায় তিনি স্কুলে যাতায়াত শুরু করেছিলেন। কারণ, ওই স্কুলের শিক্ষক মৌ খানের প্রেমে পড়েন ডিপজল। এরপর থেকে নানাভাবেই ইমপ্রেস করতে শুরু করেন মৌকে। যদিও ক্লাসে মৌ তাকে শিক্ষা নেয়ার ব্যাপারে নাকচ করে দিতে চান, বলেন: যারা মাস্তানি, গুন্ডামি করে তাদের দ্বারা শিক্ষা গ্রহণ সম্ভব নয়।
 


এ সিনেমায় ডিপজল থাকেন একজন ভয়ংকর সন্ত্রাসী। সেই সন্ত্রাসবাদ থেকে প্রেমে পড়ে যান ডিপজল। এরপর তার মধ্যে পরিবর্তন শুরু হয়।

নেটিজেনরাও ডিপজলের এমন চরিত্র দেখে মজা পেয়েছেন। অনেকেই নানারকম মন্তব্য করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com