1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
Title :

অক্টোবর থেকে সারা দেশ সফর করবেন প্রধানমন্ত্রী

  • আপডেট : বুধবার, ৩ জুলাই, ২০২৪, ১০.২৫ পিএম
  • ১৪৫ Time View

জনতার দুয়ারে যেতে অক্টোবর থেকে সারা দেশ সফর করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৩ জুলাই) সাভারের হেমায়েতপুরে আয়োজিত আলোচনা সভায় এ কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, আওয়ামী লীগের ইঞ্জিন শক্তিশালী করতে হবে। সেই শক্তি ঢাকা মহানগর ও জেলা। তাই আমরা আবারও জনতার সঙ্গে মিলিত হবো। আমাদের নেত্রী অক্টোবর থেকে সারা দেশ সফর করবেন। 

জনগণের জন্য শেখ হাসিনা আল্লাহর পাঠানো বান্দা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশে রেমিট্যান্স বেড়েছে, রিজার্ভ বেড়েছে। তিনি দেশের জন্য নিবেদিত প্রাণ।

কোটাবিরোধী আন্দোলন গতবার ছিল, এখনও রয়েছে। এই কোটা আন্দোলনের ওপর ভর করেছে বিএনপি। পরের কাঁধে ভর দিয়ে আন্দোলন করে জয়ী হওয়া যায় না বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।  

তিনি বলেন, ‘তারা (বিএনপি) ভয় দেখায় বাংলাদেশ ইন্ডিয়া হয়ে গেল। শেখ হাসিনা ভারত গেলেই বলে কিছুই আনতে পারে না। সীমান্ত ও ছিটমহল সমস্যা সমাধান হয়েছে। আমাদের হিস্যা আমরা বুঝে পেয়েছি। আর কী আনবে?’

‘খালেদা জিয়া ৩ হাজার পিস জামদানি শাড়ি ভারতে বিতরণ করে দেশে ফিরে জানান গঙ্গা চুক্তির কথা ভুলে গেছেন। এখন কোন মুখে বিএনপির নেতারা তিস্তার কথা বলেন?, বললেন ওবায়দুল কাদের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com