বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ভোটারদের রাজনৈতিক মনোভাব বদলাচ্ছে: নতুন জরিপে গুরুত্বপূর্ণ তথ্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আজ ইসির উচ্চপর্যায়ের সভা ১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ১০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক প্রান্তিক মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তা দিতে বাংলাদেশে প্রথম ‘আইনের মেলা’ অনুষ্ঠিত নিখোঁজের ৩দিন পর আখক্ষেত হতে বিকৃত মরদেহ উদ্ধার মূল আসামিকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-৩ ও র‌্যাব-৮ সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের ভোট বিপ্লবে আমি এমপি নির্বাচিত হবো ইনশাআল্লাহ-কাথন্ডায় নির্বাচনী জনসভায় আব্দুর রউফ কুমিল্লায় ট্রাক চালককে হত্যা ঘটনায় আটক-৫ গাইবান্ধায় রেলওয়ের বাউন্ডারি কেটে দুর্ধর্ষ চুরি: নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন ভৈরবে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানে গ্রেপ্তার ৯ স্ট্যান্ডার্ড ব্যাংক এবং সিগাল হোটেলস্ এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

সালমানকে মারতে ২৫ লাখ টাকার চুক্তি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১৩২ Time View

প্রকাশ্যে এসেছে বলিউড অভিনেতা সালমান খান হত্যার নতুন তথ্য। পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে সন্ত্রাসী দল বিষ্ণোই গ্যাংয়ের সালমান হত্যার ব্লু প্রিন্টের পরিকল্পনা।

সালমান খানকে হত্যার চেষ্টা দীর্ঘদিন ধরেই করে চলেছে সন্ত্রাসী দলটি। সর্বশেষ চলতি বছরের ১৪ এপ্রিল নায়কের বাড়িতে হামলা চালায় দুই অজ্ঞাত ব্যক্তি।

সালমানের বাড়ির সামনে প্রকাশ্যে চার রাউন্ড গুলি ছুঁড়েন তারা। এ ঘটনায় প্রত্যক্ষ জড়িত দুই আসামি গ্রেফতার হয়। গ্রেফতারের কিছুদিন পর এক আসামী আত্মহত্যা করেন।

এমন পরিস্থিতিতে হাল ছাড়েনি মুম্বাই পুলিশ। চালিয়ে গেছেন তদন্ত। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা যায়, পুলিশ এ ঘটনার নতুন চার্জশিট পেশ করেছেন। যেখানে সালমানকে হত্যার প্ল্যানে পাঁচজন অভিযুক্তের নাম উল্লেখ করা হয়েছে।

অভিযুক্ত পাঁচজনই বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন সালমান হত্যার মাস্টারপ্ল্যান। অভিযুক্তরা জানায়, সালমানকে মারার জন্য বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে তাদের ২৫ লাখ টাকার চুক্তি হয়েছে। এ চুক্তি অনুযায়ী, হত্যার পরিকল্পনা চলেছে ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের এপ্রিল মাস পর্যন্ত।

অভিযুক্তরা আরও জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী পাকিস্তান থেকে এ গ্যাং বিভিন্ন ধরনের অস্ত্র এনেছে। একে ৪৭, একে ৯২, এম ১৬ রাইফেল, তুরস্কের বিখ্যাত জিগানা পিস্তলও আনার পরিকল্পনা রয়েছে তাদের। কারণ জিগানা পিস্তল দিয়েই ২০২২ সালের ২৯ মে পঞ্জাবি গায়ক সিধু মুজওয়ালাকে হত্যা করেন তারা।

চার্জশিটে আরও উল্লেখ করা হয়েছে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য। বিষ্ণোই গ্যাংয়ের ৬০ থেকে ৭০ জন সর্বক্ষণ নজরে রাখেন সালমানকে। অভিনেতা কখন কোথায় যায় তার সব তথ্যই আছে তাদের কাছে।

তদন্তে আরও বেরিয়ে এসেছে যে, সালমানকে হত্যার জন্য নিয়োগ করা সবাই ১৮ বছরের নিচের কিশোর। তারা তাদের কাজ সঠিকভাবে চালিয়ে যাচ্ছে। আর তারা অপেক্ষায় আছেন সালমানকে মারার জন্য গোল্ডি ব্রার বা আনমোল বিষ্ণোইয়ের হত্যার হুকুমের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS