1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
Title :
নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয় ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স ফুডস্‌ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা, আওতায় সব ট্রেড লাইসেন্সধারী মার্চেন্ট সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই ৫% কর ছাড়, সময় শেষ ৩ দিনে

নিট রিজার্ভ প্রকাশ করলো বাংলাদেশ ব্যাংক

  • আপডেট : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ২.৫৩ পিএম
  • ১৫৪ Time View

দীর্ঘদিন ধরে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পতন অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতির মধ্যে নিট রিজার্ভ ছিলো তলানিতে। এজন্য সেটি বাংলাদেশ ব্যাংক প্রকাশ করতো না।

তবে সম্প্রতি আইএমএফের তৃতীয় কিস্তি ও অন্যান্য সংস্থা থেকে পাওয়া ঋণে ভর করে নিট রিজার্ভের কিছুটা উন্নতি হয়েছে, যা আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি প্রকাশ করেছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক জানান, গত জুন শেষে নিট রিজার্ভ দাঁড়িয়েছে ১৬ দশমিক ০৩ বিলিয়ন ডলার। এছাড়া গ্রস রিজার্ভ অবস্থান করছে ২৬ দশমিক ৮১ বিলিয়ন ডলারে। এদিন বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ ছিলো ২১ দশমিক ৮৩ বিলিয়ন ডলার।

এর আগে গত বছরের জানুয়ারিতে আইএমএফ এর ঋণ পাওয়ার পর ২০২৩ সালের জুলাই থেকে বিপিএম৬ পদ্ধতির গ্রস রিজার্ভের তথ্য জানিয়েছে আসছে কেন্দ্রীয় ব্যাংক। তখন গভর্নর আব্দুর রউফ তালুকদার সাংবাদিকদের বলেছিলেন, নিট রিজার্ভের তথ্য প্রকাশ করবেন না।

নিট রিজার্ভ হচ্ছে, বৈদেশিক মুদ্রার সঞ্চিতি থেকে সকল প্রকার দায়-দেনা বাদ দেয়ার পর যা থাকে। আইএমএফ এর সদস্য রাষ্ট্রগুলো নিট রিজার্ভের তথ্য প্রকাশ করে থাকে। শর্ত বাস্তবায়ন করতে আইমএফ’র তৃতীয় কিস্তি পাওয়ার পর প্রথমবার নিট রিজার্ভের তথ্য জানাল বাংলাদেশ ব্যাংক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com