1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
Title :
নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখ গ্রেপ্তার শেখ হাসিনার ফেরার ঘোষণা আওয়ামী লীগ কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা: স্পিকার ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি, সতর্ক অবস্থানে আরও ৪ প্লাটুন ঋণ কার্যক্রমে গতি আনতে ডিসেম্বরকে বিশেষ মাস ঘোষণা সোনালী ব্যাংকের আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার সমর্থনে উঠান বৈঠক কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ আটক ৪৯৬ কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

রাজশাহী অঞ্চলের ব্যাংকিং কার্যক্রম নিয়ে ব্যাংকারদের সাথে সচিবের বৈঠক

  • আপডেট : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২, ৮.২০ পিএম
  • ২২৫ Time View

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ রাজশাহী সফরকালে ওই অঞ্চলের সব রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণের সাথে আলোচনা করেন।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিস প্রাঙ্গণে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করেন।

এসময় তিনি সামগ্রিক ব্যাংকিং কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা ও এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের অবদান সম্পর্কে আলোচনা করেন। সচিব ব্যাংক কর্মকর্তাদের বক্তব্য শোনেন ও এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাংকারদের পরিকল্পিত অংশীদ্বারিত্বের বিষয়ে জানতে চান।

তিনি এসডিজি, ভিশন-২০৪১, ডেল্টা পরিকল্পনা ইত্যাদি সরকারি উদ্যোগ বাস্তবায়নে ব্যাংকারদের করণীয়/অনুসরণীয় কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

সভায় রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক জীবন কৃষ্ণ রায়, মহাব্যবস্থাপক এস.এম. আব্দুল হাকিম, মো. শওকাতুল আলম ও মো. মজিবুর রহমান, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান এবং রাজশাহী অফিসের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com