1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
Title :
হবিগঞ্জের সব রুটে বিরতিহীন বাস সহ সকল লাইনের বাস বন্ধ চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা চুয়াডাঙ্গায় ডিজিটাল গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে অরিয়েন্টেশন অনুষ্ঠিত নারায়ণপুর দক্ষিণ পাড়া বিদ্যালয় সরকারি করনের লক্ষ্যে এমপি আব্দুল মান্নানের পরিদর্শন ২৬ প্রতিষ্ঠানের এলসি সংক্রান্ত অভিযোগে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র অবস্থান চট্টগ্রামে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা ও নগর পরিকল্পনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এসপি মোঃ মাসুদ আলমের সৌদি আরবে ২৭ মে পালিত হবে পবিত্র ঈদুল আজহা উলিপুর মিনি স্টেডিয়ামে কোরবানির পশুরহাট বন্ধের দাবিতে লিখিত অভিযোগ ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্‌জের যাত্রা শুরু  

জনগণকে বিভ্রান্ত করছে বিএনপিসহ কিছু মিডিয়া

  • আপডেট : সোমবার, ১ জুলাই, ২০২৪, ৪.১৬ পিএম
  • ১৫৪ Time View

ভারতের ট্রানজিট নিয়ে বিএনপিসহ কিছু মূলধারার মিডিয়া অপপ্রচার চালিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

সোমবার (১ জুলাই) সাংবাদিকদের ব্রিফিংকালে এ অভিযোগ করেন তথ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম যা বলছেন তা ডাহা মিথ্যা কথা। সমঝোতা স্মারক না পড়ে তিনি এসব বলছেন।

ভারতের সঙ্গে রেলের যে সমঝোতা স্মারক হয়েছে তা প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী জানান, ট্রানজিটে মাশুল বা ফি কী হবে সেটা পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। পুরোটাই একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে হবে।

তিনি বলেন, ভারত শুধু আমাদের ওপর নিয়ে ট্রেন নিয়ে যাবে না বরং আমরাও ভারতের ওপর দিয়ে ট্রেন নিয়ে নেপাল, ভুটান যাবো। এসব অর্জনকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এটাকে তো নতজানু পররাষ্ট্রনীতি বলে না।

আরাফাত বলেন, ভারতের সঙ্গে বিষয়টি হলে আঞ্চলিক কানেক্টিভিটির বিষয়। এটা একক কোনো দেশের লাভের বিষয় না। সমঝোতা স্মারকের পুরো বিষয়টি উল্লেখ না করে তারা মিথ্যাচার করছেন। সরকারের নতজানু হওয়ার কথা বলছেন। বাংলাদেশের বুক চিরে ভারতকে ট্রানজিট দেওয়া হয়েছে এমন কথা বলে বিএনপি সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, দুই দেশই ব্যবসায়ীকভাবে উপকৃত হবে এই সমঝোতার মাধ্যমে। কিন্তু বিএনপি মিথ্যা তথ্য দিয়ে উস্কানি দিচ্ছে, এতে নিরাপত্তার ঝুঁকিতে পড়তে পারে দেশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com