1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
Title :
তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’

মেট্রোরেলে বসছে ভ্যাট, বাড়ছে ভাড়া

  • আপডেট : সোমবার, ১ জুলাই, ২০২৪, ৭.২৫ এএম
  • ২০৪ Time View

মেট্রোরেলের টিকিটের ওপর বর্তমানে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) অব্যাহতির শেষ দিন রোববার (৩০ জুন)। সোমবার (১ জুলাই) সরকারের বিশেষ আদেশে অব্যাহতির সময়সীমা পার হওয়ায় কার্যকর হচ্ছে ভ্যাট। ১৫ শতাংশ ভ্যাট কার্যকর হওয়ায় ভাড়াও বাড়ছে ১৫ শতাংশ।

তবে মেট্রোরেল কর্তৃপক্ষ বলছে, এনবিআর ভাড়ার ওপর ভ্যাট অব্যাহতি না বাড়ালেও, সোমবার থেকে ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। যদিও, অফিসিয়ালি এখনও তারা কোনও সিদ্ধান্ত জানায়নি।

এ বিষয়ে এনবিআরের প্রথম সচিব (মূসক নীতি) মোহাম্মদ হাসমত আলী বলেন, যেহেতু এখনও এনবিআর থেকে কোনও বিশেষ আদেশ দেওয়া হয়নি, সুতরাং আগের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে মেট্রোরেলে মূসক আরোপিত হবে।

এ ছাড়া, মেট্রোরেলের পরিচালনা সংস্থা ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক বলেন, ভ্যাট না বসানোর জন্য আমরা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। মন্ত্রণালয় এনবিআরকে দিয়েছে, এখন আমরা এর (চিঠি) জবাবের অপেক্ষা করছি।

এর আগে, গত ৪ এপ্রিল ডিএমটিসিএলকে চিঠি দিয়ে এনবিআর জানায়, জুলাই থেকে মেট্রোরেলের সেবা ও টিকিটে মূসক পরিশোধ করতে হবে। এরপর ডিএমটিসিএলসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন মেট্রোরেলে ভ্যাট না বসানোর অনুরোধ করে। সেসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, সরকারপ্রধানের কাছে ভ্যাট না বাড়ানোর বিষয়ে অনুরোধ জানানো হয়েছে।  

প্রসঙ্গত, মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট মওকুফের সময়সীমা ছিল ৩০ জুন পর্যন্ত। ২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে ওই সুবিধা দেয় এনবিআর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com