1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
Title :

ডিজেলের দাম কমালো সরকার

  • আপডেট : সোমবার, ১ জুলাই, ২০২৪, ৭.২০ এএম
  • ১৫২ Time View

জুলাই মাসের জন্য ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে এক টাকা কমিয়েছে সরকার। রবিবার (৩০ জুন) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য মতে, আগামীকাল সোমবার (১ জুলাই) থেকে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১০৬ টাকা ৭৫ পয়সায় বিক্রি হবে। জুন মাসে এই পণ্য দুটি প্রতি লিটার ১০৭ টাকা ৭৫ পয়সায় বিক্রি হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পেট্রোল ও অকটেনের দামে কোনো পরিবর্তন হয়নি। জুলাই মাসেও প্রতি লিটার পেট্রোল ১২৭ টাকা এবং প্রতি লিটার অকটেন ১৩১ টাকা দরে বিক্রি হবে।

সরকার গত মার্চ থেকে বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে করে স্বয়ংক্রিয় ফর্মুলায় প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করছে। তারই ধারাবাহিকতায় জুলাই মাসের ভোক্তা পর্যায়ের দাম নির্ধারণ করে রবিবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com