রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
‎মোংলায় মহিলা দল নেত্রী গ্রেফতার: ওসির অপসারণ দাবিতে বিক্ষোভ ‎ সুনামগঞ্জের ছাতকে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের ৯৫ ব্যাঞ্চের পারিবারিক ও বন্ধুত্বের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ সাপ্তাহিক দর পতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এপেক্স স্পিনিং সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বিডি অটোকারস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সি পার্ল বিচ রিসোর্ট পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন ক্যাবলস

২৪-২৫ অর্থবছরের অর্থবিল পাস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১১৩ Time View

জাতীয় সংসদে আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য অর্থবিল পাস হয়েছে। শনিবার (২৯ জুন) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কণ্ঠভোটে পাস হয় এ বিলটি।

এর আগে, অর্থবিলের ওপর কয়েকজন সদস্যের আনা কয়েকটি সংশোধনী প্রস্তাব গ্রহণ করা হয়। বাকিগুলো কণ্ঠভোটে বাতিল হয়ে যায়।

প্রণীত বাজেটের ওপর সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানান, এবারের প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসহ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। আশা করছি আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশে নেমে আসবে।

এদিকে, ২০২৪-২৫ অর্থবছরের বাজেট রোববার (৩০ জুন) জাতীয় সংসদে পাস করা হবে, যা ১ জুলাই থেকে কার্যকর হবে।

এবারের বাজেটে উত্থাপিত প্রস্তাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ১৫ শতাংশ কর দিয়ে কালোটাকা সাদা করার সুযোগ। বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা হলেও শেষপর্যন্ত এ প্রস্তাবে কোনও পরিবর্তন আনা হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS