1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
Title :
ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান নড়াগাতীতে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১৫ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

৩ সেতুতে টোল আদায় ১,৪৭২ কোটি টাকা

  • আপডেট : শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ১.৫৬ পিএম
  • ১৬৬ Time View

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা নদীর ওপর নির্মিত পদ্মা সেতু, যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতু ও ধলেশ্বরী নদীর ওপর মুক্তারপুর সেতু থেকে গত এক বছরে অর্থাৎ জুলাই ২০২৩ থেকে জুন ২০২৪ পর্যন্ত এক হাজার ৪৭২ কোটি ৫ লাখ টাকা টোল আদায় হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. মামুনুর রশিদ কিরনের প্রশ্নের জবাবে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

ওবায়দুল কাদের জানান, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতু, বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতু থেকে এক বছরে এক হাজার ৪৭২ কোটি ৫ লাখ টাকা টোল আদায় হয়েছে। এর মধ্যে পদ্মা সেতু থেকে ৮১১ কোটি ৫৭ লাখ টাকা, বঙ্গবন্ধু সেতু থেকে একই সময়ে ৬৪৮ কোটি ৮৭ লাখ টাকা এবং মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু থেকে ১১ কোটি ৬১ লাখ টাকা আদায় করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com