1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
Title :
গোপালগঞ্জ ইজিবাইক মোটর চালক ও বাজার সমিতির সঙ্গে মতবিনিময় সভা দুর্গাপূজা ঘিরে দাউদকান্দিতে কর্মচঞ্চল প্রতিমা তৈরির কারখানা এক বছরের মধ্যে বদলে যাবে বাংলাদেশের পুঁজিবাজার: আমির খসরু আইপিওর প্রস্তুতি, ১৮ অক্টোবর রোড শো করবে কনফিডেন্স পাওয়ার কয়েক মাসের মধ্যে ২-৩ বিদেশি কোম্পানির আইপিও ঘোষণা: বিএসইসি চেয়ারম্যান গোপালগঞ্জে কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবককে বেদম মারপিট কুমিল্লা দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার-৫ সৌদিতে গৃহকর্মীর কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার রেহেনা খাতুন দেশে ফেরার আকুতি গোলাপগঞ্জ প্রেসক্লাবে নতুন কমিটির বিএনপি ও জামায়াতের কর্মীদের মিষ্টিমুখ, এ কার্যক্রম থেকে বাদ মুলধারার সাংবাদিকরা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস

রাতে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

  • আপডেট : বুধবার, ২৬ জুন, ২০২৪, ৯.৫৮ পিএম
  • ২০৪ Time View

কয়েকদিনের মধ্যে সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়ার আভাস রয়েছে। তবে প্রতিদিনই কোনো না কোনো অঞ্চলের ওপর দিয়ে তীব্র বেগে ঝড় বয়ে যাচ্ছে। এতে গাছপালা কিংবা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই দৈনিক তিনবার আগাম সতর্কবার্তা দিয়ে আসছে আবহাওয়া অফিস।

বুধবার (২৬ জুন) দিবাগত রাত ১টার মধ্যে ঢাকাসহ দেশের ১৯টি জেলার ওপর দিয়ে তীব্র ঝড়ের কথা জানানো হয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সর্তক সংকেত দেখানোর নির্দেশ দেয়া হয়।

আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খানের সই করা আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে: রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে তীব্র ঝড়ের আশঙ্কা রয়েছে।

দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে বলে সতর্কবার্তায় জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com