1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
Title :
তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’

দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

  • আপডেট : সোমবার, ২৪ জুন, ২০২৪, ১১.০১ এএম
  • ২১২ Time View

দেশের সব বিভাগেই ঝড়বৃষ্টি হচ্ছে। ঝড়বৃষ্টির মধ্যেও বিভিন্ন স্থানে ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। সারা দেশে গরম বাড়তে পারে বলে ধারণা আবহাওয়া অফিসের। এর মধ্যে ৫ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গরমে ওষ্ঠাগত প্রাণ-প্রকৃতি। রাজশাহীতে রোববার (২৩ জুন) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। দেশের আরও কয়েক অঞ্চলেও তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রির ওপরে, যা তাপপ্রবাহ হিসেবে বিবেচিত। এদিন ঢাকায়ও তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রির ওপরে।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, দেশের সব বিভাগেই সোমবার (২৪ জুন) সন্ধ্যা পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। তবুও এ সময় সারা দেশে বাড়তে পারে তাপমাত্রা।

এ ছাড়া আবহাওয়া অফিস বলছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। এ তাপ্রবাহ সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে সারা দেশে আজ রাত থেকে আগামীকাল মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যা পর্যন্ত তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার রাতে সারা দেশে তাপমাত্রা সামান্য কমতে পারে। পরদিন বুধবার (২৬ জুন) দিনের তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com