শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি কাশিপুরে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন বীরগঞ্জ কালব এর ১৭তম বার্ষিক সাধারণ সভা ভুন্ডল ভবিষ্যতের লক্ষ্যে বিনিয়োগের মাধ্যমে সিঙ্গার বাংলাদেশ-এর ধারাবাহিক প্রবৃদ্ধি অব্যাহত জ্বালানি তেলসহ সকল সংকট সমাধানের দাবিতে নতুনধারার সমাবেশ অনুষ্ঠিত সিলেট বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা ২০২৬ ঢাকা বাইক শো-তে সিএফএমওটিও (CFMOTO) নিয়ে এলো ‘জিহো’ (ZEEHO) এবং নতুন মোটরসাইকেল লাইনআপ সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে নব যোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের মত বিনিময় বিশেষ অভিযানে ২১লক্ষ ২১হাজার টাকা মূল্যের ৭০কেজি ৭০০গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৩,৭০,৫০০/টাকা সহ ০২জন মাদক সম্রাটকে গ্রেফতার করেছে র‌্যাব-১

রাজস্ব আদায় বেড়েছে ১৩.৮৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৩১২ Time View

চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে তিন লাখ ২১ হাজার ৫১০ কোটি ৯৫ লাখ টাকা রাজস্ব আহরণ হয়েছে। যা উল্লিখিত সময়ের সংশোধিত লক্ষ্যমাত্রার ৯৮ দশমিক ৭০ শতাংশ। পাশাপাশি আগের বছরের একই সময়ের চেয়ে ১৩ দশমিক ৮৪ শতাংশ বেশি।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা রয়েছে চার লাখ ১০ হাজার কোটি টাকা। এর মধ্যে ১১ মাসে আদায়ের জন্য সংশোধিত লক্ষ্যমাত্রা ঠিক করা হয় তিন লাখ ২৫ হাজার ৭৪০ কোটি ৩৫ লাখ টাকা। আদায় হয়েছে ওই লক্ষ্যমাত্রার চার হাজার ২৩০ কোটি টাকা কম।

আগের অর্থবছরের (২০২২-২৩) একই সময়ে অর্থাৎ জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে আদায় হয়েছিল দুই লাখ ৮২ হাজার ৪১৬ কোটি ৮০ লাখ টাকা।

সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি অর্থনৈতিক সংকটের এ বছরে রাজস্ব আহরণের এমন চিত্র ইতিবাচক বলছেন সংশ্লিষ্টরা।

উল্লিখিত ১১ মাসের রাজস্ব আহরণের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, রাজস্ব আদায়ের ক্ষেত্রে এগিয়ে আছে আয়কর। তবে আমদানি-রপ্তানি শুল্ক ও স্থানীয় পর্যায়ে মূসক আহরণ পিছিয়ে আছে।

তথ্য অনুযায়ী, আয়কর ও ভ্রমণ কর আদায় হয়েছে এক লাখ পাঁচ হাজার ৫৪ কোটি ৩২ লাখ টাকা; লক্ষ্যমাত্রা রয়েছে ৯২ হাজার ৬২৮ কোটি ৯১ লাখ টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আদায় হয়েছে ১২ হাজার ৪২৫ কোটি ৪১ লাখ টাকা। আর আগের বছরের চেয়ে বেশি আদায় হয়েছে ১৮ দশমিক ১০ শতাংশ।

স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক) আদায় হয়েছে এক লাখ ২৫ হাজার ৩৭ কোটি ৯০ লাখ টাকা। লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ৩২ হাজার ৭৫৫ কোটি ৬০ লাখ টাকা। মূসক লক্ষ্যমাত্রার চেয়ে কম আদায় হয়েছে সাত হাজার ৭১৭ কোটি ৭০ লাখ টাকা। তবে আগের বছরের একই সময়ের চেয়ে ১৩ দশমিক ৮৭ শতাংশ বেশি আদায় হয়েছে।

আমদানি ও রপ্তানি পর্যায়ে শুল্ক আদায় হয়েছে ৯১ হাজার ৪১৮ কোটি ৭৩ লাখ টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৮ হাজার ৯৩৭ কোটি ১১ লাখ টাকা কম। লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ৩৫৫ কোটি টাকা ৮৪ লাখ টাকা। তবে আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৯ দশমিক ২৯ শতাংশ বেশি আদায় হয়েছে।

চলতি অর্থবছরের বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল চার লাখ ৩০ হাজার কোটি টাকা। পরে সংশোধিত বাজেটে ২০ হাজার কোটি টাকা কমিয়ে চার লাখ ১০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়। প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এনবিআরের মাধ্যমে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে চার লাখ ৮০ হাজার কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS