1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
Title :
ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান নড়াগাতীতে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১৫ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

ভোর পর্যন্ত মোবাইল টাওয়ার নিষ্ক্রিয় রাখার প্রস্তাব

  • আপডেট : শনিবার, ২২ জুন, ২০২৪, ১১.০৪ পিএম
  • ১৭৮ Time View

রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত তরুণ প্রজন্মকে মোবাইল ব্যবহার থেকে দূরে রাখার ব্যবস্থা গ্রহণের জন্য আইসিটি মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানিয়েছেন কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্ত।

শনিবার (২২ জুন) জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ অনুরোধ জানান।

এসময় মোবাইল ফোনের ব্যবহার নিয়ে প্রাণ গোপাল দত্ত বলেন, যেভাবে মোবাইল ফোনের অপব্যবহার হচ্ছে, তাতে আমার আশঙ্কা একটা প্রতিবন্ধী প্রজন্ম তৈরি হতে যাচ্ছে।

তিনি বলেন, চিকিৎসক হিসেবে আমি সবসময় প্রযুক্তির পক্ষে। আমি ডিজিটাল বাংলাদেশের পক্ষে, স্মার্ট বাংলাদেশের পক্ষে। কিন্তু আমাদের ডিজিটাল পদ্ধতি অর্থাৎ মোবাইল ফোনের অপব্যবহার হচ্ছে।

ফ্রিল্যান্সিং বা বৈদেশিক মুদ্রা অর্জনের পথ যেন ব্যাহত না হয় তেমন ব্যবস্থা করে রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোবাইল টাওয়ার নিষ্ক্রিয় রাখার প্রস্তাব করেন ডা. প্রাণ গোপাল দত্ত।

তিনি বলেন, মেডিকেল সার্ভিস সার্বক্ষণিক দিতে হয়। তাই হাসপাতালেই ডাক্তারদের থাকার ব্যবস্থা করে দেয়া উচিত।

ডা. প্রাণ গোপাল দত্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। চিকিৎসা সেবায় অনন্য অবদানের জন্য চিকিৎসাবিদ্যায় স্বাধীনতা পুরস্কার পেয়েছেন তিনি।

ডা. দত্ত বলেন, চিকিৎসকদের গবেষণায় আরও উৎসাহিত করতে হবে। চিকিৎসকরা এখন অফিস টাইম মেইনটেইন করেন। এই পেশায় অফিস টাইম ধরে কাজ করা সম্ভব না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com