1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

দর পতনের শীর্ষে গ্লোবাল হেভি কেমিক্যাল

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪, ৪.৩০ পিএম
  • ২৩৬ Time View

বৃহস্পতিবার (২০ জুন) মূল্যসূচকের বড় উত্থানের দিনেও ঢাকা স্টক এক্সচেঞ্জে ৫৫ টি কোম্পানি শেয়ারের দর হারিয়েছে। এর মধ্যে দর পতনে শীর্ষে ১০ কোম্পানির শেয়ারের দাম কমেছে ২.৬৭ শতাংশ থেকে ২.৯৯ শতাংশ পর্যন্ত।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষ ছিল গ্লোবাল হেভি কেমিক্যাল। কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ২ দশমিক ৯৯ শতাংশ। শেয়ারটির দাম ১ টাকা ২০ পয়সা কমে ৩৮ টাকা ৯০ পয়সায় নেমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে আজ দরপতনে দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল টি কোম্পানির শেয়ারের দাম কমেছে ২ দশমিক ৯৮ শতাংশ। শেয়ারটির দাম ৩৮৮ টাকা ৬০ পয়সা থেকে কমে ৩৭৭ টাকা হয়েছে।

তৃতীয় স্থানে থাকা আইসিবি ইসলামী ব্যাংকের শেয়ারের দাম কমেছে ২ দশমিক ৯৪ শতাংশ। এই কোম্পানিটির শেয়ারের দাম ৩ টাকা ৪০ পয়সা থেকে ৩ টাকা ৩০ পয়সায় নেমেছে।

বাকী কোম্পানিগুলো- পিপলস লিজিং (২.৯৪%), সাফকো স্পিনিং (২.৯৪%), মিথুন নিটিং (২.৯২%), ক্রিস্টাল ইন্স্যুরেন্স (২.৮৮%), শ্যামপুর সুগার মিলস (২.৮০%), দুলা মিয়া কটন (২.৮০%) ও জিলবাংলা সুগার মিল (২.৬৭%)।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com